নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
 সোনারগাঁয়ে এনসিপি নেতা পরিচয়ে প্রতারণার অভিযোগ

 সোনারগাঁয়ে এনসিপি নেতা পরিচয়ে প্রতারণার অভিযোগ

প্রকাশিতঃ

সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য পরিচয়ে নাজমুল হুদা নামে এক যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় হাজী শহীদুল্লাহ্ প্লাজায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ী সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির নেতা আল মামুন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সহযোগী ব্যবসায়ী রুহুল হায়দার শামীম, মফিজুল ইসলাম মুকুল ও শহিদুল ইসলাম পান্না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল মামুন বলেন, মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী এলাকার কৃষ্ণাদি মৌজায় ৯ বন্ধু মিলে ১২৬ শতাংশ জমি কেনেন। ওই জমি আম-মোক্তারনামা দলিলের মাধ্যমে এমএ বাছেত ও তার স্ত্রী দৌলতুন নেছার কাছ থেকে কেনেন। জমি তারা ভোগদখলে আছেন। পরে এমএ বাছেতের মৃত্যু হলে তার স্ত্রী, বড় ছেলে আরিফুল রহমান, দ্বিতীয় পুত্র নাজমুল হুদার কাছ থেকে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে দলিল করে নেন। ওই দলিলে নাজমুল হুদার শ্বশুর আনোয়ার হোসেন ও চাচা শ্বশুর বদিউর রহমান সাক্ষী হিসেবে দলিল সম্পাদন করেন।

তিনি আরও বলেন, আমাদের কাছে জমি বিক্রি করার পরও নাজমুল হুদা সিনিয়র সহকারী জজ সোনারগাঁ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। ওই মামলায় অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে দলিল বাতিল চাওয়া হয়। আদালতে মামলা থাকার পরও সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে ভুয়া দলিলের মাধ্যমে নামজারির আবেদন করেন। পরে দুপক্ষের উপস্থিতিতে নামজারির আবেদন বাতিল করে দেন। প্রতারণার মাধ্যমে নামজারি করতে না পারায় তিনি পুনরায় আদালতে ওই জমিতে স্থিতিবস্থা বজায় রাখার আবেদন করেন। আদালত উভয়পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

আদালতের নির্দেশনা অমান্য করে এনসিপির সোনারগাঁ উপজেলার সদস্য পরিচয়ে ওই জমিতে সাইনবোর্ড সাঁটিয়ে দেন নাজমুল হুদা। এতে আদালত অবমাননার সামিল হয়েছে বলে তিনি মনে করেন।

ব্যবসায়ী আল মামুনের দাবি, জমির এ বিরোধকে কেন্দ্র করে তার কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করেন নাজমুল হুদা। এছাড়াও বিভিন্ন সময়ে এনসিপির নাম ব্যবহার করে অপহরণ ও হত্যার হুমকি প্রদান করেন। জমি বিক্রির পরও জমি ফেরতের জন্য আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত নাজমুল হুদার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বাবা এমএ বাছেতের মৃত্যুর পর তাকে মামুন গংরা অপহরণ করে সাবরেজিস্ট্রি অফিসে নিয়ে জোরপূর্বক জমি পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে লিখে নেন। এ ঘটনায় তিনি (আল মামুন), সাব রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রারকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেন। তিনি এনসিপিকে ব্যবহার করেননি বলে দাবি করেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সোনারগাঁ উপজেলা আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ বলেন, জমিসংক্রান্ত বিষয়ে উভয়পক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আদালতের রায়ে জমিতে স্থিতিবস্থা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সোনারগাঁয়ে এনসিপির পরিচয়ে কেউ প্রতারণা করলে তার বিরুদ্ধে তদন্ত করে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!