নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে ছাত্রদল নেতা ও চাঁদাবাজ খোরশেদ বেপরোয়া!

আড়াইহাজারে ছাত্রদল নেতা ও চাঁদাবাজ খোরশেদ বেপরোয়া!

প্রকাশিতঃ

থানায় অভিযোগ হলেও ওসি ব্যবস্থা নেনেননি
জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলার  আড়াইহাজারে চাঁদা না দেয়ায় ওয়ার্কশপ ব্যাবসায়ী মো. সোহেল মিয়ার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ অক্টোবর) হামলার  ঘটনায় সোহেল মিয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- আড়াইহাজারের শিবপুর এলাকার মজিবুরের ছেলে মো. খোরশেদ আলম (২৫), হোসেনের ছেলে রোমান (২২), মো. ফজলুল হকের ছেলে রিফাত (২২), মৃত হাচেনের ছেলে আলামিন (৩০), আব্দুলের ছেলে আতিক (২০) ও মৃত চান্দুর ছেলে মজিবুর (৫০)।

অভিযোগে সোহেল মিয়া উল্লেখ করেন, গত ৩০ সেপ্টেম্বর অভিযুক্তরা ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় গত ২ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে ওয়ার্কশপে এসে তাকে মারধর করে আসামিরা। এসময় তার সাথে থাকা একটি ফোন নিয়ে যায় উল্লেখিত সন্ত্রাসী ও চাদাঁবাজরা। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
জানা যায়, সরকারি সফর আলী কলেজের ছাত্রদলের সহ সভাপতি পদে আছেন অভিযুক্ত খোরশেদ। তার মদ্ পানের ভিডিও অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ ২৪.কম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ক্ষিপ্ত হয়ে চাঁদা দাবি করেন তিনি।
এর আগে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগরকে মারধর, কাজী খোরশেদ আলম সুপার মার্কেটের দুটি দোকানে চাঁদা না দেয়ায় তালা দেয়া, শিবপুরে ব্যবসায়ী তাজুল ইসলাম চাঁদা না দেয়ায় তার বাড়ির কাজ বন্ধ করে দেয়াসহ বিভিন্ন অভিযোগ উঠে খোরশেদের বিরুদ্ধে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!