নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
লিংকরোডে বাসের ধাক্কায় নিহত ১, বাসে বিক্ষুব্ধ জনতার আগুন

লিংকরোডে বাসের ধাক্কায় নিহত ১, বাসে বিক্ষুব্ধ জনতার আগুন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড বাসের ধাক্কায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন লাগিয়ে দেয়।
সোমবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটায় জেলা পরিষদ ভবনের সামনে বেপরোয়া গতির মৌমিতা পরিবহনের একটি বাস ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত এবং দুজন আহত হন। নিহত ব্যক্তির নাম মোজাম্মেল হক (৫৫)।
নিহত মোজাম্মেল হক নারায়ণগঞ্জ সস্তাপুর জেলখানা এলাকার বাসিন্দা। আহত দুজন হলেন সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকার মিশুক চালক আনিছুর রহমান (৩৫) এবং ফতুল্লার কায়েমপুর এলাকার অটোচালক রানা বাবু (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৌমিতা বাসটি অতিরিক্ত গতিতে ঢাকামুখী যাচ্ছিল। এ সময় হঠাৎই রাস্তায় চলন্ত অবস্থায় থাকা একটি ব্যাটারিচালিত ইজিবাইককের সামনে নিয়ন্ত্রণ হারায় চালক।
বাসের ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ভেতরে থাকা মোজাম্মেল হক ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা বাসটিকে ঘিরে ফেলে চালক ও হেলপারকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে হেফাজতে নেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন লাগিয়ে দেয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই চালক ও হেলপারকে জনতা আটক করে আমাদের হাতে দিয়েছে। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক আছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!