নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
মনোনয়ন যুদ্ধে চলছে দাম্ভিকতা আর একে অন্যের প্রতি বিষোদগার !

মনোনয়ন যুদ্ধে চলছে দাম্ভিকতা আর একে অন্যের প্রতি বিষোদগার !

প্রকাশিতঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে চলছে মনোনয়ন যুদ্ধ। আর এই যুদ্ধে অংশগ্রহনকারী প্রতিটি ব্যক্তিই নিজের পেশীশক্তি, অর্থের দাপট, নিজেদের দাম্ভিকতা ফুটিয়ে তুলছেন তাদের রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে। মনোনয়ন প্রত্যাশীরা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করলেও প্রত্যেকেই একে অন্যের প্রতি বিষোদগার করে চলেছেন নানাভাবে। আর এসব বক্তব্য বেশ ভাল ভাবেই প্রকাশিত হতে দেখা যাচ্ছে স্থানীয় মিডিয়াতে।

এদিকে, স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর থেকে মনোনয়ন যুদ্ধে প্রতিষ্ঠিত ব্যবসায়িদের নজর পড়েছে নির্বাচনী আসন গুলোতে। নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে সবচেয়ে বেশি নজর (সদর-বন্দর) ৫ এ। এছাড়াও নারায়ণগঞ্জ-৪ আসনেও ব্যবসায়িদের নজর থেকে এড়ানো যায়নি।

লক্ষ্য করে দেখা যায়, নারায়ণগঞ্জ ৫ আসনে ঐতিহ্যবাহি রাজনৈতিক পরিবারের সদস্য সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম, মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু রাজনৈতিক ব্যক্তি। বিগত দিনে স্বৈরাচারী সরকারের পতন আন্দোলন সংগ্রামে রাজপথে যে যার অবস্থান থেকে রাজপথে ছিলেন। আর এই অপরাধে তাদের জেলজুলুম সহ্য করতে হয়েছে বারংবার।

কিন্তু ৫ আগষ্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর এই আসনটিতে নজর পড়েছে মডেল ডি ক্যাপিটালের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদেও ও পাশাপাশি প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহামেদ বাবুলের। যদিও বিগত দিনে রাজনৈতিক অঙ্গনে এই দুই ব্যবসায়ির ছিলোনা ছিটেফোটা অবদান। তবে তারা দাবি করে বেড়াচ্ছেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে মাঠে নেতাদের আর্থিক সহযোগীতা করেছেন।

এদিকে, নারায়ণগঞ্জ ৪ আসনে মনোনয়ন প্রত্যাশি সাবেক সাংসদ গিয়াস উদ্দিন, ব্যবসায়ি শাহআলম ও জেলা যুবদলের মশিউর রহমান রনি। তবে গিয়াস উদ্দিনকে বর্তমান ৩ আসনের দিকেই বেশি ঝুঁকতে দেখা যাচ্ছে, তিনি ৩ ও ৪ আসন দুটি থেকেই মনোনয়ন চাইবে বলে একটি সূত্র জানায়।

আর বিগত দিনে দলের দুঃসময়ে নেতাকর্মীদের ছেড়ে দল থেকে পদত্যাগ করা প্রতিষ্ঠিত ব্যবসায়ি শাহ আলম নিজেও মনোনয়ন প্রত্যাশিদের একজন। তবে বিগত দিনে রাজপথে তার অবদান শুন্যের কোঠায়। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশি হলেও বর্তমান নানা প্রচার প্রচারনায় মাঠ চষে বেড়াচ্ছেন তার সমর্থিত নেতাকর্মীরা।

অপরদিকে, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মশিউর রহমান রনি বিগত দিনে আন্দোলন সংগ্রামে দলে যার অবদান ছিলো চোঁখে পড়ার মত। স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর থেকে তার নির্বাচনী আসন ৪ এর বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াছেন মনোনয়ন প্রত্যাশি সাবেক এই যুব নেতা।

পাশাপাশি বিভিন্ন এলাকার ছোট ছোট সমস্যাগুলো তিনি নিজ উদ্যোগে সমাধান করার চেষ্টা করে যাচ্ছেন। তবে দুটি আসনে মনোনয়ন প্রত্যাশিদের তালিকায় ব্যবসায়িরা থাকলেও, নোংরা রাজনীতি চলছে ৫ আসনের কিছু প্রার্থীদের মধ্যে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!