আক্রামুজ্জামান আশিক,ইসলামপুর,জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের ইসলামপুওে দিন দিন চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে আতংকিত হয়ে পড়েছেন এলাকাবাসী। প্রতিনিয়তই সুকৌশলে দোকান,মসজিদ ও বিভিন্ন বসতবাড়ীতে প্রবেশ কওে টাকা- পয়সা, ব্যাটারি,ফ্যান,মটর ও টিউবওয়েলের হ্যান্ডেলসহ মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছে চোরের দল।
এলাকাবাসী জানান,উপজেলার পাথর্শী ইউনিয়নে মোরাদাবাদ গ্রামে প্রতিনিয়তই চুরির ঘটনা ঘটছে। গত ১ মাসেমোরাদা বাদ হাজীবাড়ী জামে মসজিদ,শশারীয়া বাড়ী বেড়ীবাঁধ জামে মসজিদ,উত্তর পাড়া জামে মসজিদ,পশ্চিমপাড়াসহ কয়েকটি মসজিদে ,বিভিন্নবাড়ীতে ও মোরাদাবাদ বাজারের আলমাস আলীর দোকান,ফরিদ মিয়ার হোটেলে এসব দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে।
একরামুল হক জানান,আমার বাড়ী থেকে টিউবওয়েলের হ্যান্ডেল চুরি হয়েছে। এখনরাত জেগে চোরকে পাহাড়া দিতে হয়। দফাদার মোশারফ বলেন- গত শুক্রবার ভোরে মোরাদাবাদ বাজারে আলমাস আলীর দোকানে চোর ডুকলে হাতেনাতে ধরা হয়। নাইট গার্ড লাল বাহাদুর বলেন-আলমাস আলীর দোকান থেকে চোরকে ধরা হলে পওে এলাকাবাসী তাদের ছেড়ে দেয়। ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান জানান,দীর্ঘদিন থেকে চোরের আনা গোনা বেড়েছে। আমরা গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পরেছি। দ্রুত এর প্রতিকার দরকার।
এ ব্যাপাওে সাবেক চেয়ারম্যান এরশাদ আলী জানান,চোরের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। প্রতিনিয়ত এসব চুরির ঘটনায় আতংক বিরাজ করছে। বিভিন্ন মসজিদ থেকে ব্যাটারী,মটর বাজারের দোকানের মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে এই চোর চক্র। আমি ইতিমধ্য ট্রিপল নাইনে ফোন কওে জানিয়েছি। অদ্যবধি পর্যন্ত কোন প্রতিকার পাইনি। চোরের উপদ্রুপ থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।




