নারায়ণগঞ্জ শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
শাহজালালে আরেক ‘বালিশ-কাণ্ড’ : লুটের মহোৎসব থার্ড টার্মিনালে
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী!
ব্ল্যাকমেইল করে অর্থ আদায়, ফতুল্লায় নারী গ্রেফতার
বকশীগঞ্জে সাড়ে ৩ লাখ  টাকার কারেন্ট ও চায়না রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজি, গ্রেফতার ৪
গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য উদঘাটন, ঘাতক গ্রেফতার
সোনারগাঁয়ে তিতাস এর অভিযানে চুনা ও ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন  
আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
Next
Prev
প্রচ্ছদ
জনগন অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসককে দেশ থেকে বিতারিত করেছে – মামুন মাহমুদ

জনগন অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসককে দেশ থেকে বিতারিত করেছে – মামুন মাহমুদ

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, গত ১৫ বছর একটি শাসন ব্যবস্থা ছিলো যে শাসন ব্যবস্থায় জুলুম অত্যাচার নিপীড়নের অনেক কাহিনী শুনেছেন, মামলা খেয়েছেন, ঘর ছাড়া থেকেছেন এই কাহিনী আপনাদের সবারই জানা আছে। এই জুলুম অত্যাচার থেকে বাচাঁর জন্য গত বছরের জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, যে সংগ্রাম হয়েছে, যে অভ্যুত্থান হয়েছে, জনগন সেই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসককে এই দেশ থেকে বিতারিত করেছে। যে বিশ^াস নিয়ে আমরা রাস্তায় নেমেছি, জেলে গিয়েছি, তাদের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনীর বিরুদ্ধে তাদের মরনাস্ত্রের সামনে বুক পেতে দাড়িয়েছি আমরা কিন্তু ভয় পাই নাই। জনগনের বিজয় হয়েছে, জুলুম অত্যাচারের অবসান হয়েছে। আমরা বিশ্বাস করতাম যে, এই অত্যাচারী শাসকরা একদিন না একদিন আমাদের প্রতিরোধের মুখে বিদায় নিতে বাধ্য হবে। আমাদের বিশ্বাস ছিলো আল্লাহর উপর যে, এই জুলুম আল্লাহ্ সহ্য করতে না পেরে একদিন না একদিন এমন পতন দিবেন, এই দলটি আর মাথা উঁচু করে দাড়াতে না পারে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ওয়ার্ড বিএনপি আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক ঘোষিত ৩১ দফার প্রচারণা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিক ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য মাসুুদুর রহমান মাসুদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: কবির হোসেন।

এসময় মামুন মাহমুদ বলেন, এই দেশ আমাদের পূর্ব পুরুষরা রক্ত দিয়ে স্বাধীন করে দিয়ে গেছেন। সুতরাং এই দেশকে ভালো রাখার দায়িত্ব আমার। আমরা যদি এই দেশকে ভালো রেখে যেতে না পারি তাহলে আমার পরের প্রজন্ম আমার সন্তান দূর্ভোগ এবং কষ্টের শিকার হবে। বাসা থেকে বের হবে পকেট থেকে টাকা নিয়ে চলে যাবে ছিনতাইকারীরা। দেশে কোনো আইনের শাসন থাকবে না। এজন্য আমাদের নেতা তারেক রহমান আগেই বলেছেন আমি ৩১ দফা দিলাম। এই ৩১ দফার মধ্যে আওয়ামীলীগের দুঃশাসনের আমলে শাসন ব্যবস্থায় দলীয়করণ করা হয়েছে, দূর্নীতিকরণ করা হয়েছে, এগুলো দূর করতে হবে। সর্বোচ্চ আদালতে বিচারপতি নিয়োগে দলীয় যাদের কোনো যোগ্যতা নেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, শাসন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা স্তম্ভকে ভেঙেচুরে নষ্ট করে দেওয়া হয়েছে। বিএনপি যদি আপনাদের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে দেশ পরিচালিত হবে জনগনের মতামতের ভিত্তিতে, আইনের শাসনের ভিত্তিতে ও ৩১ দফার ভিত্তিতে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন, বিএনপি নেতা হারুন মাস্টার, নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদ জাহাঙ্গীর হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুদ্দিন শেখ, ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক নুর হোসেন,  সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্না, সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দেওয়ান, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া, রাকিব প্রধান, আফজাল হোসেন, মহারাজ, তনু পাগলা, আলী আজম, মোহাম্মদ আলী প্রমূখ।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!