নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
পুরানো ছবি ব্যবহার করে আমতলীর ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচার, নিন্দার ঝড়

পুরানো ছবি ব্যবহার করে আমতলীর ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ রোকনুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও একটি পুরানো ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করে অপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে।

 

একটি কুচক্রী ও স্বার্থেনেষী মহল মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে উদ্দেশ্য প্রনোদিত, বিভ্রান্তিকর ও বানোয়াট নিউজ প্রকাশ করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ইউএনও’র বিরুদ্ধে এমন অপপ্রচারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন মহল নিন্দা জানিয়েছেন।

 

জানা গেছে, গত ১৩ মে ২০২৫ মোঃ রোকনুজ্জামান খান উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আমতলীতে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি স্বচ্ছ ও দক্ষতার সহিদ উপজেলা প্রশাসন পরিচালনা করে আসছেন। অতি অল্প সময়ের মধ্যে তিনি হতদরিদ্র, অসহায় এবং সাধারণ মানুষের কাছে একজন মানবিক ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।

 

ইউএনও রোকনুজ্জামান খান আমতলীতে যোগদানের প্রায় দের মাস পূর্বে গত ৬ এপ্রিল পাথরঘাটা ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। ওই দিন তিনি তার মাকে ঢাকায় পাঠানোর জন্য আমতলীতে আসেন। তার মাকে ঢাকার গাড়ীতে উঠিয়ে পাথরঘাটা ফিরে যাওয়ার পথে তার সাথে থাকা কয়েকজন সরকারী কর্মকর্তার অনুরোধে আমতলী নতুন বাজার হোটেল সকাল-সন্ধ্যা এন্ড ক্যাফেতে চা পান ও নাস্তা খেতে প্রবেশ করেন। সেখানে তার সাথে পাথরঘাটা ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ সাহাদাত হোসেন, আমতলী ট্রাফিক পুলিশের টিআই মোঃ নুরুজ্জামান (পূর্বে পাথরঘাটায় কর্মরত ছিলেন), সেনাবাহিনীতে কর্মরত রাসেল মৃধা, গ্রীস প্রবাসী আঃ সোবাহান মিয়া উপস্থিত ছিলেন। এক পর্যায়ে সেখানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী সামসুল হক ওই হোটেলে চা পান ও নাস্তা খাওয়ার জন্য প্রবেশ করেন। সেখানে তিনি পাথরঘাটা ইউএনওর পরিচয় জানতে পেরে তার সাথে কুসল বিনিময় করে একত্রে তাদের সাথে চা পান ও নাস্তা করেন। ওই চা পান ও নাস্তা খাওয়ার সময় কিছু স্থির চিত্র ধারণ করে সেনাবাহিনীর সদস্য রাসেল মৃধা। পরে তিনি ওই ধারনকৃত স্থির চিত্র তার নিজের ফেইজবুক আইডিতে পোস্ট করেন।

 

পরবর্তীতে ১৩ মে তিনি আমতলী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি আমতলীতে একজন সৎ, মানবিক ও দক্ষ প্রশাসক হিসেবে সুনাম অর্জন করেন। ইউএনওর উন্নয়ন তদারকি ও সচ্ছ প্রশাসনিক কার্যক্রমে স্থাণীয় কতিপয় সুবিধাবাদী মহলের অনিয়মের সুযোগ কমে যাওয়ায় তারা অসন্তুষ্ট হয়ে ষরযন্ত্রমূলক সংবাদ প্রকাশে নেমেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ষরযন্ত্রের অংশ হিসেবে ওই কুচক্রী ও স্বার্থেনেষী মহল মিথ্যা তথ্য এবং পুরানো ছবি ব্যবহার করে কতিপয় সাংবাদিকদের ম্যানেজ করে বিভিন্ন অনলাইন পোর্টালে ইউএনওর বিরুদ্ধে “আমতলীতে আওয়ামী লীগকে পুর্নবাসন” শিরোনামে উদ্দেশ্য প্রনোদিত, বিভ্রান্তিকর ও বানোয়াট নিউজ প্রকাশ করে অপপ্রচার চালাচ্ছে। নিউজে উল্লেখ করা হয় তিনি নাকি গোপনে আওয়ামী লীগের কয়েকজন নেতাদের সাথে বৈঠক করেছেন। প্রকৃত তথ্য হচ্ছে ইউএনও মোঃ রোকনুজ্জামান খান আমতলীতে যোগদানের বহু আগেই ওই ছবিটি তোলা হয়েছিল। যা পরবর্তিতে বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে।

 

জামায়েতে ইসলামী আমতলী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আঃ মালেক বলেন, আমি ইউএনওকে আওয়ামী লীগ নেতাদের সাথে গোপনে বা প্রকাশে বৈঠক করতে শুনিনি ও দেখিনি। আর নিউজে প্রকাশিত ছবিটাও তা প্রমান করে না।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী বায়েজীদ আহমেদ বলেন, ইউএনও একজন ভালো মনের মানুষ। আওয়ামী লীগের কেউ যদি হোটেলে বসে তার সাথে খানাপিনা করে, সেটিকে রাজনৈতিক সম্পর্ক বলা যায় না। ইউএনওর বিরুদ্ধে এমন অভিযোগ দুঃখজনক ও নিন্দনীয়।

 

আমতলী পৌর বিএনপি’র সদস্যসচিব মোঃ জালাল আহম্মেদ খান বলেন, আমরা কখনো ইউএনওকে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সাথে সখ্যতা করতে করতে দেখিনি। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ন ভিত্তিহীন। আমি এহেন সংবাদের তীব্র ন্দিা জানাই।

 

আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান বলেন, নির্বাহী কর্মকর্তা একজন সৎ ও জনবান্ধব কর্মকর্তা। তিনি দলমতের উর্ধ্বে থেকে জনগনের সেবা দিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে পুরানো ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ ও অপপ্রচার নিন্দনীয়।

 

স্থাণীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন মহল মনে করেন, একটি মহল কুচক্রী মহল উদ্দেশ্য প্রনোদিতভাবে ইউএনও মোঃ রোকনুজ্জামান খানের বিরুদ্ধে বিভ্রান্তিকর, মিথ্যা তথ্য ছড়িয়ে একজন নিষ্ঠাবান, জনবান্ধব, সৎ, সাহসী সরকারী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এর নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, আমি আমতলীতে যোগদানের পর এখন পর্যন্ত কোন আওয়ামী লীগ নেতার সঙ্গে বৈঠক করিনি। প্রকাশিত ছবিগুলো আমার আমতলীতে যোগদানের অনেক আগের তোলা যার সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নেই।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!