নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
আমরা কাঁদা ছোড়াছুড়ি করে দলের ক্ষতি করবো না – খোরশেদ

আমরা কাঁদা ছোড়াছুড়ি করে দলের ক্ষতি করবো না – খোরশেদ

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার : সাবেক নারায়ণগঞ্জ মহানগর যুবদল (খোরশেদ-মন্তু) কমিটির নেতাকর্মীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পযন্ত বন্দরের সাবদী এলাকার হাজরাদীতে যুবদলের নারায়ণগঞ্জ সদর, বন্দর, সিদ্ধিরগঞ্জ থানা এলাকার যুবদলের সাবেক শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দ উদ্দীপনার মাধ্যমে উক্ত মিলন মেলা অনুষ্ঠিত হয়।
উক্ত মিলন মেলায় যুবদলের নেতাকর্মী নিজেদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, প্রীতিভোজ সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নিজের প্রার্থীতা ঘোষণা করেন।
এসময় যুবদলের সাবেক নেতাদের পক্ষ থেকে বন্দর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অসুস্থ সানোয়ার হোসেনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ বলেন, আমাদের সময় যারা যুবদল করতো তখন হয়তো লোক কম ছিলো। কিন্তু তারা সাহসি ছিলো। নারায়ণগঞ্জে ফ্যাসিস্ট শামীম ওসমান ও হাসিনার পুলিশের সাথে রাজপথে তারা লড়াই করেছে। তখন আমরা যুবদলের কর্মসূচির বাইরেও মূলদল ও ছাত্রদল, মহিলা দল স্বেচ্ছাসেবক দলকে বেকাপ দিয়েছি। সারা বাংলাদেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদল শক্তিশালী ইউনিটের মধ্যে তৃতীয় হয়েছিলো। এখন যেমন আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না সবাই বিএনপি হয়ে গেছে, তেমনি তখন সবাই আওয়ামী লীগ হয়ে গিয়েছিলে বিএনপি খুঁজে পাওয়া যেতনা। তখম আমরা রাজপথে ফাইট করেছি।  আজকে যারা আমরা সাবেক যুবদলের নেতারা একত্রিত হয়েছি আগামীতে আমরা সাবেক যুবদলের ব্যানারেই রাজপথে কর্মসূচি পালন করবো।
তিনি বলেন, বিএনপি একটি বড় দল। প্রতিটি আসনে অনেক উপযুক্ত প্রার্থী আছে।আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু আমরা কাঁদা ছোড়াছুড়ি করে দলের ক্ষতি করবো না। দল থেকে অনেকেই প্রার্থী হতে চাচ্ছেন, আমরা কোন ভাইয়ের লোক হবোনা, দল যার হাতে ধানের শীষ তুলে দিবে আমরা তার জন্যই জীবন বাজি রাখবো ইনশাআল্লাহ।
বর্তমান মহানগর যুবদ যখন আমি আর মন্তু ভাই যুবদলের দায়িত্বে ছিলাম তখন ছাত্রদলের সভাপতি মনিরুল আলম সজল আমার বাল্যবন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধা আমাদের কাছে কিছু নাম প্রস্তাব করেছিলেন যারা নাকি ছাত্রদল করতো। আমরা তখন বিষয়টি বিবেচনায় নিয়েছি, ভবিষ্যতে যেহেতু সে যুবদলের নেতৃত্বে আসবে তার পথ সুগম করার জন্য আমরা সহ-সভাপতি সহ গুরুত্বপূর্ণ কিছু পদ তার প্রস্তাবিত লোকদের দিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা তার কাছে কিছু নাম প্রস্তাব করবো  যারা আমাদের সাথে যুবদলে ওয়ার্ড, ইউনিয়ন পর্যায় নেতৃত্ব দিয়েছে তাদের এখনো বয়স আছে যুবদল করার যোগ্যতাও আছে সে লোক গুলোকে যেন মূল্যায়ন করা হয়।
উক্ত মিলন মেলা মরহুম নেতা কর্মীদের মাফফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়। দোয়া পাঠ করেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মিলন মেলার প্রধান অতিথি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আহম্মেদ আলীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, বিশেষ বক্তা ছিলেন বন্দর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু। বিশেষ অতিথি ছিলেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, জুয়েল প্রধান, রানা মুজিব, সাগর প্রধান, জুয়েল রানা, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু সহ অন্যান্যরা।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!