নারায়ণগঞ্জ শনিবার | ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় ইউনিয়ন বিএনপির সম্পাদকের বিরুদ্ধে চাদাঁবাজির মামলা!

ফতুল্লায় ইউনিয়ন বিএনপির সম্পাদকের বিরুদ্ধে চাদাঁবাজির মামলা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদার পাঁচ লাখ টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে তল্লা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার অভিযুক্ত বিএনপি নেতাসহ পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাননামা ৫/৬ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী জসীম উদ্দিন । যার নং ৫০ ( ২৪/১০/২৫ইং)।

মামলায় জসীম উদ্দিন জানান, আমি তল্লা আজমেরীবাগ এলাকায় নতুন বিল্ডিং নির্মাণের কাজ করছি। সম্প্রতি আলমগীর হোসেন, মিন্টু, হায়দার,আমির হোসেন ও বাবুসহ ৫/৬ জন আমার কাছে ৫ লাখ টাকা চাঁদাদাবি করে। এলাকায় বিল্ডিং নির্মাণ করলে তাদের চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। আমি চাঁদা না দিয়ে দ্বিতীয় তলার কাজ শুরু করলে গত ২৩ অক্টোবর বিকেলে আলমগীরের নেতৃত্বে সন্ত্রাসীরা লোহার রড, পাইপ, ডাসা, লাঠি সোঠাসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে। তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিল্ডিংয়ের কাজ বন্ধ রাখতে হুমকি দেয়।

তিনি আরো জানান, এক পর্যায়ে সন্ত্রাসী আলমগীর আমাকে হাতে থাকা লোহার পাইপ দিয়ে এলোপাথারীভাবে পেটাতে থাকে। অন্য সন্ত্রাসীরাও আমাকে পেটায়। তারা যাওয়ার সময় আমার মোবাইল ও সাথে থাকা চার হাজার টাকা নিয়ে যায় এবং খুন-জখম করে লাশ গুম করার হুমকি দিয়ে যায়।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মামলা হয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেনের সাথে তার ব্যবহৃত মুঠোফোনে ( ০১৭১১-৪৬৩৯@@ ) একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!