নারায়ণগঞ্জ রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে বিজেসির সাবেক শ্রমিক-কর্মচারীদের পূনর্বাসনের দাবিতে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে বিজেসির সাবেক শ্রমিক-কর্মচারীদের পূনর্বাসনের দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

ভূমি দাও, ঘর দাও এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিজেসির সাবেক শত শত শ্রমিক ও কর্মচারীরা। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় বাংলাদেশ জুট কর্পোরেশন (বিজেসি) প্রেস হাউজে বসবাসরত সাবেক শ্রমিক, কর্মচারী ও ক্ষুদ্র লীজিগণদের দখলে থাকা ৪ একর জমি হস্তান্তর এবং ভূমিহীনদের পূনর্বাসনের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শত শত নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সাবেক বিজেসি গোদনাইল শ্রমিক, কর্মচারী ও ক্ষুদ্র লীজিগণ পূনর্বাসন কমিটির সভাপতি আমান হোসেন প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল চৌধুরীর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিজেসি গোদনাইলের সাবেক কর্মচারী হাজী মো; জয়নাল আবেদীন, সাবেক কর্মচারীর সন্তান মো: জাহাঙ্গীর হোসেন রাজু ও নারায়ণগঞ্জ মহানগর ১০ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মো: লেয়াকত আলী লেকু।

মানববন্ধনে সাবেক কর্মচারী হাজী মো: জয়নাল আবেদীন তার বক্তব্যে বলেন, আমি ১৯৬১ সালে বিজিসিতে চাকরীতে অংশগ্রহণ করি এবং বর্তমানেও যুক্ত রয়েছি। বিগত ৫০ বছর আগে থেকে যারা চাকরীজীবি ছিলেন তাদের ছেলে-মেয়েরা আজও চাকরী করে এই বিজিসির বাসস্থানে লীজ ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। এখানে যারা বসবাস করছে সবাই ছিন্নমূল, কারো কোন বাড়ি-ঘর নাই। তাদের কোন জায়গা-জমি নেই, অসহায়। ১৯৯৩ সালে বিজিসি বিলুপ্ত হওয়ার পর থেকে এখানে কেউই মাগনা থাকে না, সবাই ভাড়া দিয়ে বসবাস করছে। আমরা জানতে পেরেছি বিজিসি এই সামান্য গরীব কর্মচারীর বসবাসের স্থানটা অন্য জায়গায় হস্তান্তর করছে। তাহলে আমরা কোথায় যাব। আমাদের ভূমিহীনদের যদি একটা বিকল্প স্থান করে দিয়ে বিজিসি তার জমি অন্যত্র হস্তান্তর করুক আমাদের কোন আপত্তি নেই।

সাবেক কর্মচারীর সন্তান মো: জাহাঙ্গীর হোসেন রাজু বলেন, সরকারকে ট্যাক্স এবং ভাড়া পরিশোধ করে সবাই বসবাস করছে। বিগত সরকারের আমলে বলা হয়েছিল যারা এই বিজিসিতে বসবাস করে, যারা বিজিসিতে চাকরীজীবি ছিল, যারা শ্রমিকের কাজ করেছে তাদেরকে এই বাড়ি-ঘর লিজে দেওয়া হইল। এগুলো যেন কখনো বাইরে কোন সংস্থার কাছে বিক্রি করা না হয়। যদি বিক্রি করা হয় তাদের মাঝেই বিক্রি করা হবে সরকারী যে দর আছে সেই দরে যদি ক্ষুদ্র লিজাররা এই সম্পত্তি কিনতে ইচ্ছুক মনে করলে। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের পাট উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষন করে বলছি, বিগত ফ্যাসীবাদী সরকার কখনোই শ্রমিক, কর্মচারী ভূমিহীনদের উচ্ছেদ করতে চেষ্টা করেন নি। এখানে হাজার হাজার শ্রমিক বসবাস করে। আপনারা ক্ষণিকের জন্য কারো ক্ষতি কইরেন না। আমি সরকারের কাছে আবেদন করব যেন এই গরীব-দু:খীদের উচ্ছেদ না করে এবং টাকার বিনিময়ে এই সম্পত্তি অন্যকারো কাছে হস্তান্তর না করে। যদি টাকার বিনিময়ে হস্তান্তর করতে হয় তাহলে এই লিজিদের, গরীব-দু:খীদের ব্যবস্থা করে দেন, সবার জন্য ভাল হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!