নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
খান পরিবারের নাম ভাঙ্গিয়ে ভোলাইল মরা খালপাড় এলাকায় নব্য আতংকের নাম বাবু!

খান পরিবারের নাম ভাঙ্গিয়ে ভোলাইল মরা খালপাড় এলাকায় নব্য আতংকের নাম বাবু!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার কাশিপুরের ভোলাইল মরা খালপাড় এলাকায় সাবেক ছাত্রদল নেতা জাকির খান ও তার ভাই ঝিকু খানের নাম ব্যবহার করে বেপরোয়া হয়ে উঠেছে এলাকার হবুল্লার ছেলে বাবু। ইটাবালুর ব্যবসার অন্তরালে চালাচ্ছে মাদক ব্যবসা এমনটাই অভিযোগ রয়েছে স্থানীয়দের। পাশাপাশি নিরহীহ মানুষের জমি নামমাত্র মুল্যে প্রভাবশালীদের কজ¦ায় দেয়ার কথা বলে ভয়ভীতি প্রদান এবং বাড়িতে প্রবেশ করে ভাড়াটিয়াদের বের করে দেয়ারও অভিযোগ রয়েছে এ বাবুর বিরুদ্ধে। প্রায় ১০ দিন পুর্বে মরা খালপাড় এলাকায় রাত সাড়ে ১২টায় এক গৃহিনীর ঘরে প্রবেশ করে হামাড় দিয়ে আঘাত করে মাথার খুলি ভেঙ্গে দেয়ার অভিযোগে হত্যা চেষ্টা মামলার আসামীও হয়েও প্রকাশ্যে সাধারন মানুষকে ভীতি প্রদানের একাধিক অভিযোগে অভিযুক্ত এ বাবু।
হামাড় দিয়ে গৃহবধু রেহেনা বেগমকে সজোরে আঘাত করে মাথার খুলি ভেঙ্গে দেয়া মামলার আসামী বাবু সর্ম্পকে স্থানীয়রা জানান,বাবু মুলত মাদক ব্যবসার সাথে জড়িত। ৫ আগষ্টের পর জাকির খানের ভাই ঝিকু খানের সাথে সর্ম্পক গড়ে তুলে এলাকার নিরীহ মানুষের জমিগুলো নামমাত্র মুল্যে দখল করে মোটা অংকের টাকায় অন্যত্র বিক্রির অন্যতম হোতা হিসেবে পরিচিতি পায় এ বাবু। প্রায় ১০ দিন পুর্বে গৃহবধু রেহেনার মেয়ের নামে থাকা দেড় শতাংশ জমি তার মেয়ের সাবেক জামাই মজিবরকে বুঝিয়ে দিবে মর্মে একটি চুক্তি করে বাবু। জাকির খান ও ঝিকু খান এখানে জড়িত রয়েছে এমন কথা বলে পুরো এলাকাজুড়েই ভীতি সৃষ্টি করে তোলে বাবু। মজিবর তার নামে থাকা দেড় শতাংশসহ সাবেক স্ত্রীর নামে থাকা দেড় শতাংশসহ তিন শতাংশ জমির উপর নির্মান কাজ শুরু করলে রেহেনা বেগম ২৩ অক্টোবর ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেন মজিবরের বিরুদ্ধে। এতে ক্ষুদ্ব হয়ে ঐদিন রাত সাড়ে ১২টায় মজিবর-বাবুগংরা রেহেনা বেগমের বাড়িতে প্রবেশ কওে হামলা চালায়। এ সময় মজিবর-বাবুগংরা রেহেনা বেগমের মাথায় হামাড় দিয়ে সজোরে আঘাত করতে রেহেনা বেগমের মাথার খুলি ভেঙ্গে যায়। মুমুর্ষ অবস্থায় রেহেনা বেগমকে হাসপাতালে নেয়া হয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সেই ঘটনায় রেহেনার মেয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করলে পুলিশ মজিবরকে আটক করে জেলে পাঠালেও এখনও প্রকাশ্যে রয়েছেন মামলা অপর আসামী রাতুল,রাজ্জাক ও বাবুগং।
এতকিছুর পরও থেমে নেই বাবু। নিজেকে আগাম জামিন নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার দুইজনকে পাঠালে সেখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং তার মেয়ে উক্ত দুইজনকে শাহবাগ থানায় হস্তান্তর করেন। এদিকে মৃত্যুর সাথে পাঞ্জালড়া রেহেনার বাড়ির ভাড়াটিয়াদেরকে জোড় করে বাড়ি থেকে বের করে দিচ্ছে মামলার অন্যতম আসামী বাবু। রেহেনা শষ্যা পাশে থাকা মেয়ে সেখানে অবস্থান করায় জেলে থাকা মজিবরের স্বজনদের সাথে যোগোযোগ রেখে অনেকটা চাপের মুখে রেখেছে অসুস্থ রেহেনার মেয়েকে।
স্থানীয়দের দেয়া তথ্যমতে জানা যায় যে, ভোলাইল মরা খালপাড় এলাকাবাসীর কাছে হবুল্লার ছেলে বাবু যেন এক নব্য আতংকের নাম। জাকির খান ও তার ভাই ঝিকু খানের নাম ভাঙ্গিয়ে পুরো এলাকা জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করছেন। এলাকাতে জমি ক্রয়-বিক্রয় এবং নতুন বাড়ি নির্মানে বাবুর সাথে যোগাযোগ কিংবা তাকে টাকা দিলে কোনভাবেই সম্ভব নয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক অনেক সাধারন মানুষ। বাবু শুধুমাত্র জাকির খান ও তার ভাই ঝিকু খানের নামটি ব্যবহার করেই সাধারন মানুষের মাঝে আতংক ছড়িয়ে নিজের আখের গোছাচ্ছেন।
অনতিবিলম্ব রেহেনা বেগমকে হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামী হবুল্লার ছেলে বাবুকে গ্রেফতারে ফতুল্লা মডেল থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা এবং খান পরিবারের সদস্যদের নাম ভাঙ্গিয়ে সাধারন মানুষের মাঝে ভীতি সৃষ্টিকারী বাবুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাকির খান ও ঝিকু খানের সুদৃষ্টি কামনা করেন মরা খালপাড় এলাকার শান্তিকামী সাধারন মানুষ।

এ বিষয়ে বাবু’র ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,ভাই আমি শুধুমাত্র ইটাবালুর ব্যবসা করি কোন মাদকের সাথে আমি জড়িত নই। আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে। রেহেনা হত্যা চেষ্টা মামলার আসামী হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ভাই এখানে আমার সর্ম্পৃক্ততা নেই। আমি শুধুমাত্র সেখানে ইটবালু দিয়েছি। কিছু আওয়ামী ফ্যাসিষ্ট আমাকে হেয় করতেই এমন অপতৎপরতা চালাচ্ছে। তিনি বলেন,ভাই আমি চারদিন যাবত সিলেট আছি। আমি নারায়ণগঞ্জে এসে আপনার সাথে বিস্তারিত সবকিছু বলবো।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!