ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ – ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ কে নমিনেশন প্রদান করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আনোয়ার হোসেন আনু।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু বলেন,জনদরদী ও কর্মীবান্ধব নেতা মডেল ডি গ্রুপের এমডি মাসুদুজ্জামান মাসুদ কে উপযুক্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি হাই কমান্ড।আমরা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের মনোনীত প্রার্থী মাসুদ ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
দীর্ঘ ১৭ বছর যাবত দেশী- বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রাখা হয়েছে। এই সময়ে বিএনপির ২০ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে ৩ লাখ মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করেছিল।
আজ সুযোগ আসছে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে সকল বিভেদ ভূলে তারপক্ষে কাজ করে বিজয়ী করতে হবে।
নইলে আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসররা নৈরাজ্যের মাধ্যমে আবার ফিরে আসবে।
উদার মনের মানুষ ও দানবীর ব্যক্তিত্ব মাসুদুজ্জামান মাসুদ ভাইকে ধানের শীর্ষের মার্কায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসনটি উপহার দিতে হবে।এতে করে নারায়ণগঞ্জ -৫ আসনের মর্যাদা বৃদ্ধি পাবে।
তাই বিএনপি,যুবদল,ছাত্রদল,কৃষক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে নারায়ণগঞ্জ -৫ আসনে মাসুদ ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান বিএনপি নেতা আনোয়ার হোসেন আনু।




