ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ ৪(ফতুল্লা ) আসনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মরহুম কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজের সুযোগ্য কন্যা সামিয়া ইসলাম নেভিনা , সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নারায়ণগঞ্জ জেলা।
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলীরটেক, বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা,নির্বাচনী সালাম এবং গণসংযোগ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এবং শহীদ জিয়া পরিবারের অন্যতম সদস্য খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান আরমান ,মোহাম্মদ মাহবুব আলম জুলহাস আলীরটেক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি , মোঃ শরীফ আলীরটেক ইউনিয়ন যুবদল সভাপতি, মোঃ মাসুদ রানা ৭ নং ওয়ার্ড যুবদল সভাপতি আলীরটেক ইউনিয়ন, মোঃ আরমান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নারায়ণগঞ্জ জেলা,মোহাম্মদ আল আমিন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ অনিক হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন ছাত্র বিষয়ক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা শাখার। মোহাম্মদ আতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা নারায়ণগঞ্জ জেলা, তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ সদর উপজেলার সভাপতি মোঃ মুরাদ হোসেন,বি,এন,পি নেতা জামান, এবা হোসেন,মোনোয়ার হোসেন মনা, মোঃ সাইদুল ইসলাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার কমান্ডার সিরাজ এর ভক্ত এবং বিএনপি অনুসারীরা, গণ্যমান্য ব্যক্তি, তরুণ যুব সমাজ এবং এলাকার মা ও বোনেরা।।
এতে সাধারণ ভোটারের মাঝে কমান্ডার সিরাজ এর স্মৃতি জাগ্রত হয় এবং আপাময় জনসাধারণ সিরাজ এমপিকে একজন খাঁটি দেশ প্রেমিক এবং এই এলাকার নিবেদিত প্রাণ পুরুষ হিসেবে সৎ এম,পি হিসেবে আখ্যায়িত করেন।
এই এলাকায় প্রথম বিদুৎ এনে দিয়েছেন বলেই অত্র এলাকার মানুষ মনে প্রানে সিরাজ এমপকে আজও পর্যন্ত ভালোবাসেন। তারই যোগ্য উত্তরসূরী হিসেবে সামিয়া ইসলাম নেভিনা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সালাম এবং দোয়া নিতে এসেছেন এলাকাবাসীর কাছে।
সামিয়া ইসলাম নেভিনা তার বক্তব্যে বলেন, বি,এন,পি যদি তাকে নমিনেশন দেয় তাহলে তিনি নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা ) আসনে তার বাবার মতই বাংলাদেশে প্রথম স্থান অধিকার করে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে দলকে উপহার দেবেন। পথসভা শেষে অত্র এলাকার মাদ্রাসায় তার জন্য বিশেষ মোনাজাত আয়োজন করা হয় অতঃপর বিএনপি’র ব্যানারে সামিয়া ইসলাম নেভিনা পক্ষে আলীরটেক,ডিক্রিরচর বক্তাবলী হয়ে নারায়ণগঞ্জ মিনা বাজার এসে মিছিলটি শেষ হয়।




