নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
তোলারাম কলেজে ছাত্রদলের রোষানালে স্বেরাচারী দোসর হাতেম!

তোলারাম কলেজে ছাত্রদলের রোষানালে স্বেরাচারী দোসর হাতেম!

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে অনুষ্ঠিত উদ্যোক্তা সম্মেলনে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

উদ্যোক্তা সম্মেলনটি আয়োজন করেছিল ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক–শিক্ষার্থী, স্থানীয় উদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম তার বক্তব্য শেষ করার পর প্রধান অতিথি ও আইবিডব্লিউএফ প্রেসিডেন্ট মুহাম্মদ শহীদুল ইসলাম বক্তব্য দিচ্ছিলেন। ঠিক সেই সময় কলেজ শাখা ছাত্রদলের একদল নেতাকর্মী হলে প্রবেশ করে হাতেমের উপস্থিতির বিরোধিতা জানায়।

ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে নারায়ণগঞ্জে হাতেম বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হয়ে অন্যায়ভাবে ব্যবসায়িক ও প্রশাসনিক সুবিধা নিয়েছেন। তাদের দাবি, “যিনি জনগণের ওপর নির্যাতনের সময় সরকারের সহযোগী ছিলেন, তাকে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অতিথি হিসেবে স্থান দেওয়া ছাত্রসমাজের প্রতি অসম্মান।”

তাদের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আয়োজকরা নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেন এবং হাতেম অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “আমি সম্পূর্ণ পেশাগত কারণে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বক্তব্য দিতে গিয়েছিলাম। সেখানে রাজনৈতিক স্লোগান বা বক্তব্যের কোনো বিষয় ছিল না। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন আচরণ দুঃখজনক।”

অন্যদিকে ছাত্রদল নেতারা জানান,  “সরকার পরিবর্তনের পরও পুরনো প্রভাবশালীরা নতুন চেহারায় নিজেদের পুনর্বাসন করতে চাইছে। আমরা এর প্রতিবাদ জানাই।”

উল্লেখ্য, দেশের তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আইবিডব্লিউএফ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সম্মেলনের আয়োজন করছে।

ঘটনার পর কলেজ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমন ঘটনায় ব্যবসায়ী মহলসহ নারায়ণগঞ্জে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে ।

বিকেএমইএএর মোহাম্মদ হাতেম বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সরকার রাজনৈতিক সুবিধা নিয়ে নানা ফায়দা হাসিল করেন। এমন ঘটনার কারণে ২০২৪ সালের ৫ ই আগস্ট আওয়ামী লীগের পতন ঘটলে হাতেম নিজের রং পাল্টে নতুন রঙে রঙিন হয়ে ওঠে এবং দখল করে বিকেএমইএ। এমন দখলদারিত্বের কারণে নানাভাবে নাজেহালও হন মোহাম্মদ হাতেম।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!