ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহোযোগি সহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ফতুল্লার রামারবাগ এলাকার আওয়মীলীগ নেতা মৃত লেহাজ আলীর পুত্র তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহোযোগি এনায়েতনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলামের পুত্র মোঃ সেতু(৪৫) এবং আজমেরী ওসমানের অপর সহযোগি শাসনগাও এলাকার হাজী আলমাস আলী সর্দারের পুত্র মোঃ সাগর সর্দার (২৬)।
ফতুল্লা মডেল থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।




