ষ্টাফ রিপোর্টার
জমিয়তে উলামায়ে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মনির হোসেন কাসেমীর মহা সম্মেলনে যাওয়াকে কেন্দ্র করে গিয়াস পন্থী ২ বিএনপি নেতার বাক বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১ ইসদাইর বাজার রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়,ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক আহম্মেদ গাজী মুসার সাথে বাক বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
মুসাকে দেখে আলমগীর হোসেন উত্তেজিত কন্ঠে বলেন,গত ২ নভেম্বর মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মনির হোসেন কাসেমীর মহা সম্মেলনে কেন গিয়েছে তা জানতে চায়।এ সময় আহম্মেদ গাজী মুসা বলেন,আমি কাসেমীর অনুষ্ঠানে যাইনি আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোঃ সালাউদ্দিন আহমেদ কে দেখতে গিয়েছি।
মনপুতঃ না হওয়ায় আলমগীর আরো ক্ষেপে যান।এতে করে মুসা ও আলমগীরের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।পরে বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপারে মুঠোফোনে আহম্মেদ গাজী মুসার কাছে জানতে চাইলে তিনি বলেন,আলমগীর নিজেও সে মহা সম্মেলনে উপস্থিত ছিল।মহানগর ও জেলা বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন। আমি যাওয়াতে দোষ কোথায়।জমিয়তের বা কাশেমীর ব্যানারে যদি কোন ছবি থাকে দোষ কোথায়।
এ ব্যাপারে আলমগীর হোসেন মুঠোফোনে বলেন, মুসা আমার ৬নং ওয়ার্ডের বিএনপি নেতা ও আমার ভাই।কে বলছে একথা।এ রকম কোন ঘটনাই ঘটেনি।মিথ্যা কথা।




