নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
বিতর্কে জর্জরিত মান্নান : প্রার্থী বদলের দাবিতে সোচ্চার স্থানীয় বিএনপি

বিতর্কে জর্জরিত মান্নান : প্রার্থী বদলের দাবিতে সোচ্চার স্থানীয় বিএনপি

প্রকাশিতঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনের বেশ কয়েকজন স্থানীয় ও তৃণমূল নেতাকর্মী দলীয় প্রার্থী পরিবর্তনের আবেদন জানিয়েছেন।

দলীয় মহাসচিবের মাধ্যমে প্রেরিত ওই আবেদনে বর্তমান প্রাথমিক মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে “দলীয় স্বার্থে অযোগ্য” দাবি করে নতুন প্রার্থী মনোনয়নের অনুরোধ করা হয়েছে।

“মান্নানকে মনোনয়ন দেওয়ায় বিরূপ প্রতিক্রিয়া”—আবেদনকারীদের অভিযোগ

আবেদনে স্বাক্ষরকারী বিএনপি নেতারা অভিযোগ করেন, শিক্ষিত, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্বের প্রত্যাশা থাকা সত্ত্বেও “বদলি মান্নান” হিসেবে পরিচিত আজহারুল ইসলাম মান্নানকে প্রার্থী করায় সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তারা দাবি করেন, মনোনয়ন ঘোষণার পর দলীয় অবস্থানে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং তৃণমূলে সমর্থন কমে গেছে।

জামায়াতের শক্তিশালী প্রার্থী ও প্রতিযোগিতামূলক পরিস্থিতির কথা উল্লেখ

আবেদনে উল্লেখ করা হয়, একই আসনে জামায়াতে ইসলামী ড. মোহাম্মদ ইকবাল হোসাইন ভূঁইয়াকে প্রার্থী করায় প্রতিদ্বন্দ্বিতা আরও শক্ত হয়েছে। আবেদনকারীরা বলেন, “জামায়াতের পক্ষ থেকে একজন শিক্ষিত, পরিচ্ছন্ন, সুনামধন্য ব্যক্তিকে মাঠে নামানোয় বিএনপির দুর্বল ও বিতর্কিত প্রার্থী দিয়ে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।”

চাঁদাবাজি, দখল, অনৈতিক লেনদেনের অভিযোগ তুলে ধরে প্রার্থী পরিবর্তনের দাবি

চিঠিতে আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে
চাঁদাবাজি, জায়গা–জমি দখল, নদীপথে চাঁদা আদায়, মামলা–মোকাবিলা প্রভাবিতকরণ, বালুর ব্যবসায় অনিয়মসহ নানা অভিযোগ তুলে ধরা হয়েছে। আবেদনকারীদের দাবি, এসব অভিযোগের কারণে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ এলাকায় বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়—“দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে অশালীন মন্তব্য, সাধারণ জনগণের সঙ্গে অসদ্ব্যবহার এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের হেয় করার কারণে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।”

মেঘনাঘাট টোলপ্লাজায় ‘জোরপূর্বক টোল লুট’—গুরুতর অভিযোগ আবেদনে

আবেদনে দাবি করা হয়, ৫ আগস্ট থেকে চার দিন মেঘনাঘাট সেতুর টোলপ্লাজা থেকে জোরপূর্বক টোল আদায়ের ঘটনার সঙ্গে মান্নানের নাম জড়িয়েছে—যা বিএনপির জন্য “চরম বিব্রতকর” পরিস্থিতি তৈরি করেছে।

এ ছাড়া সিদ্ধিরগঞ্জবাসীকে “সন্ত্রাসী” আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছেন বলেও আবেদনকারীদের দাবিতে উল্লেখ রয়েছে।

“দলের স্বার্থে যোগ্য, শিক্ষিত ও গ্রহণযোগ্য প্রার্থী প্রয়োজন”—আবেদনকারীদের বক্তব্য

আবেদনকারীরা বলেন, সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে সচেতন ও রাজনৈতিকভাবে অভিজ্ঞ জনগোষ্ঠী বসবাস করে। তাই একজন শিক্ষিত, সক্ষম, পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাকে মনোনয়ন দিলে বিএনপি শক্ত অবস্থান নিতে পারবে।

তাদের দাবি—“বিতর্কিত ও তৃণমূলের অগ্রহণযোগ্য একজনকে প্রার্থী করলে নির্বাচনে ভরাডুবির ঝুঁকি বেড়ে যায়।”

কেন্দ্রীয় দফতরে চিঠি পৌঁছেছে—সিদ্ধান্ত অপেক্ষায় তৃণমূল

আবেদনটি বিএনপির কেন্দ্রীয় দফতরে পৌঁছেছে বলে স্থানীয় নেতারা নিশ্চিত করেছেন। এখন দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নারায়ণগঞ্জ–৩ আসনের তৃণমূল বিএনপি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!