নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ভূমিকম্পের সময় নিরাপদে থাকতে কী করবেন?

ভূমিকম্পের সময় নিরাপদে থাকতে কী করবেন?

প্রকাশিতঃ

ঢাকায় ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে মাঝারি–উচ্চমাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। হঠাৎ কম্পন টের পেয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ ঘরবাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। অনেক ভবনে দুলুনি অনুভূত হওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি বহুদিন ধরেই বিশেষজ্ঞরা তুলে ধরছেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মতে, দেশে যেকোনো সময় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। ভূ-ত্বকীয় গঠন, ফল্ট লাইন ও পার্শ্ববর্তী অঞ্চলের ভূমিকম্প ইতিহাস বিবেচনায় বাংলাদেশকে উচ্চ ঝুঁকির অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন, নগরায়ণ ও অপরিকল্পিত ভবন নির্মাণের কারণে বড় ধরনের ভূমিকম্প হলে ক্ষয়-ক্ষতির পরিমাণ হতে পারে ভয়াবহ।

র আগে কয়েক মাস আগেই প্রতিবেশী দেশ মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সে দেশে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়, ধসে পড়ে বহু ভবন, ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ অবকাঠামো। মিয়ানমারের ওই ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডেও হতাহতের ঘটনা ঘটে; দালান, সেতু, রাস্তাঘাটেও দেখা দেয় ব্যাপক ক্ষতি। এ ধরনের বড় ভূমিকম্প দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূগঠন কতটা সক্রিয় হয়ে উঠেছে, তারও ইঙ্গিত দেয়।

ভূমিকম্প কখন হবে, তার আগে নিশ্চিতভাবে জানার কোনো নির্ভরযোগ্য প্রযুক্তি এখনো পৃথিবীতে নেই। অর্থাৎ যেকোনো সময়, যেকোনো মুহূর্তে ভূমিকম্প ঘটতে পারে। তাই ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত প্রস্তুতি, ভবনের নিরাপত্তা, জরুরি উদ্ধার পরিকল্পনা—এসব বিষয় আগে থেকেই নিশ্চিত রাখা প্রয়োজন।

সেজন্য বিশেষজ্ঞরা সবাইকে সর্বদা সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।

পরিবারের সদস্যদের ভূমিকম্পের সময় করণীয় শেখানো, প্রয়োজনীয় জরুরি নম্বর হাতে রাখা, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ নিরাপদ রাখা—এসব ব্যবস্থা জীবন রক্ষায় সহায়ক হতে পারে।

সব মিলিয়ে, ভূমিকম্প এমন একটি দুর্যোগ যা পূর্বাভাস দিয়ে আসে না। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হোন, নিরাপত্তা প্রস্তুতি নিন এবং আশপাশের মানুষকে সচেতন করুন—এটাই এখন সবচেয়ে জরুরি।

ভূমিকম্প হলে দ্রুত যা করবেন-

১. ভূমিকম্প টের পেলে বা খবর পেলে সঙ্গে সঙ্গে ফাঁকা স্থানে গিয়ে আশ্রয় নিন।

২. উঁচু ভবনে থাকলেও বের হতে না পারলে শক্ত কোনো খাম্বার নিচে অবস্থান নিন।

৩. মানসিকভাব অস্থির না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করুন।

৪. বহুতল ভবনে একই জায়গায় অনেক মানুষ একসঙ্গে না থেকে ভাগ হয়ে আশ্রয় নিন।

৫. মুঠোফোনে ফায়ার সার্ভিস ও দরকারি মোবাইল নম্বরগুলো আগের থেকেই রেখে দিন।

৬. দ্রুত নামার জন্য ভবন থেকে লাফিয়ে পড়বেন না।

৭. ভূমিকম্পের সময় সম্ভব হলে মাথার ওপর শক্তকরে বালিশ অথবা অন্য কোনো শক্ত বস্তু কাঠবোর্ড, নরম কাপড় চোপড়ের কুণ্ডলি ধরে রাখুন।

৮. গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে অবস্থান নিন।

৯. ভূমিকম্পের সময় উঁচু ভবন থেকে দ্রুত নামতে লিফট ব্যবহার করবেন না।

১০. এ সময় গাড়িতে থাকলে ফাঁকা স্থান বেছে নিন ও গাড়িতেই থাকুন।

১১. একবার ভূমিকম্পের পরপরই আরেকটি ছোট ভূমিকম্প হয় যাকে বলে আফটার শক। এজন্য এর পরের কয়েক ঘণ্টা সতর্ক থাকুন ও নিরাপদ স্থান বেছে নিন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!