নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
আমি কোন মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী কিংবা চাদাঁবাজ নই: মনির হোসাইন কাসেমী

আমি কোন মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী কিংবা চাদাঁবাজ নই: মনির হোসাইন কাসেমী

প্রকাশিতঃ

ফতুল্লা প্রতিনিধি: বিগত ২০১৮ সালের নির্বাচনে আমি ৮৬ হাজার ভোট পেয়েছিলাম মাত্র ২ ঘন্টার ভোটের সময়ে। এবার যদি ৮ ঘন্টা সময় পাই তাহলে কি পরিমানে ভোট পাবো সেটা আপনারাই বলেন। কারন এখানে ভোটারের সংখ্যা প্রায় ৭ লাখ। যদি আপনারা আমাকে ৪ লাখ ভোট প্রদান করেন তাহলে আল্লাহ ছাড়া কারও কোন ক্ষমতা নেই যে আমাকে হারাবে। অনেকে প্রশ্ন করেন, আমাকে কেন ভোট দিবেন। আমি বলবো আমাকে এ কারনে ভোট দিবেন যে,আমি কোন মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী কিংবা চাদাঁবাজ নই। আমি চল্লিশ বছর যাবত ইমামতি করে আসছি। শুক্রবার ২৮ নভেম্বর বাদ আসর ফতুল্লাস্থ চৌধুরীবাড়ি পারিবারিক কমিউনিটি প্রাঙ্গনে ফতুল্লা ইউনিয়ন জমিয়তে ইসলাম আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন মাওলানা মুফতি মনির হোসাইন কাসেমী।

বিশিষ্ট সমাজ সেবক আবদুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হারুনুর রশিদ,হাফেজ মো.হানজালা,মাওলানা মুনওয়ার হোসাইন,হাফেজ ক্বারী শাহজাহান খান সাঈদ,মাওলানা কামাল হোসাইন দায়েমী,মো.মোশরারফ হোসাইন,ফতুল্লা থানা জমিয়তে ওলামায়ে ইসলাম এর সভাপতি মাওলানা মোফাজ্জল ইবনে মাহফুজ প্রমুখ।

মাওলানা মুফতি মনির হোসাইন কাসেমী আরও বলেন,বিগত সময়ে এখানে যে প্রতিনিধি ছিলেন তিনি কথায় কথায় বলতেন খেলা হবে খেলা হবে। আরে রাজনীতি হচ্ছে মানুষের সেবার জন্য কোন খেলার জন্য নয়। যদি আপনারা আমাকে আসছে নির্বাচনে  জয়লাভ করান তাহলে আমি অন্তত ফতুল্লা অঞ্চল হতে মাদক,চাদাঁবাজি,সন্ত্রাসসহ যাবতীয় অনৈতিক কার্যকলাপ বন্ধ করে দেবো। তিনি বলেন,এ এলাকার সবচেয়ে দুর্ভোগের নাম হচ্ছে জলাবদ্ধতা। আমি কথা দিচ্ছি নির্বাচিত হয়ে আগামী ৫ বছরের মধ্যে এখানকার জলাবদ্ধতা দুর করবো। আর যদি দুর করতে না পারি তাহলে অবশ্যই আগামী ৫ বছর পর আপনাদের কাছে আসতে সাহস পাবোনা। আমি চাই আপনাদের মুল্যবান ভোটের মাধ্যমে আমি সেবক হিসেবে পাশে থাকতে।

প্রধান বক্তা মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, আগামী কয়েকদিনের মধ্যে এ আসনের প্রার্থী চুড়ান্ত হবে। যদি জোট থেকে মুফতি মনির হোসাইন কাসেমী সাহেবকে দেয়া হয় তাহলে অবশ্যই বিএনপির যারা মনোনয়ন প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন তারা কাজ করবেন। যদি কাসেমী সাহেব না পান তাহলে তিনি বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারনায় থাকবেন। প্রতিটি সমাবেশে আপনারও এ কথাগুলো বলবেন যেমনটা আমরা বুক ফুলিয়ে বলছি। জোট যদি কাসেমী সাহেবকে মনোনয়ন দেন তাহলে আপনারা অবশ্যই তার পক্ষে কাজ করবেন। কারন বিগত সময়ে দেখেছি যে মনির হোসাইন কাসেমী সাহেবকে বিএনপির পক্ষে মনোনয়ন না পাওয়ার ক্ষোভে কেউ মাঠে ছিলেন না। কারন সে সময়ে ভয় ছিলো ফ্যাসিষ্টের। কিন্তু আপনাদেরকে বলতে চাই বর্তমানে দেশে কোন ফ্যাসিষ্ট নেই।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!