নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জে অন্ত:কোন্দলে বিএনপি সম্ভাবনা ছড়াচ্ছে জামায়াত

নারায়ণগঞ্জে অন্ত:কোন্দলে বিএনপি সম্ভাবনা ছড়াচ্ছে জামায়াত

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর অন্তঃকোন্দল সামনে এসেছে। ঘোষিত চারটি আসনের মধ্যে তিনটিতেই প্রার্থী বদলের জন্য একজোট হয়েছেন মনোনয়ন বঞ্চিতরা। সভা, সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ, এমনকি মশাল মিছিলও করছেন তাঁরা। এদিকে আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে থাকা জামায়াতে ইসলামী এগিয়ে আছে প্রচারে। মাঠে আছে নতুন দল এনসিপিও।

নারায়ণগঞ্জ (ফতুল্লা সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। এই আসন শিল্প ঘনবসতিপূর্ণ এলাকা। ধারণা করা হচ্ছে, বিএনপির সঙ্গে জোটবদ্ধ থাকা জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসেন কাসেমীকে দেওয়া হতে পারে এই আসনে জোটগত মনোনয়ন। তিনি মনোনয়ন পেলে নির্বাচন করতে হবে দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে। বিপরীতে এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মহানগরের আমির আব্দুল জব্বার। এনসিপি থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন। বিএনপি নিজের প্রার্থী না দিলে এই দুই দলের সঙ্গে বেশ ভালো লড়াই হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এই আসনের প্রার্থী নিয়ে এখনো বিরোধ দেখা যায়নি বিএনপির মধ্যে। মনোনয়ন পাওয়ার পর এই নেতার গণমিছিলে নারায়ণগঞ্জের অন্য নেতাদেরও দেখা গেছে। এই আসনে জামায়াতের প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লা। আর এনসিপির মনোনয়ন প্রত্যাশী আছেন কয়েকজন। নির্বাচনী প্রচারের মাঠে আছেন তাঁরাও।

নারায়ণগঞ্জ (আড়াইহাজার) আসনে বিএনপির প্রার্থী ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তবে তাঁকে মনোনয়ন দেওয়ায় দলের কোন্দল ব্যাপক ভাবে সামনে এসেছে। তাঁর বিপক্ষে একজোট হয়ে সমাবেশ, বিক্ষোভ মিছিল মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীদের একাংশ। এই কর্মীরা সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, কেন্দ্রীয় সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের অনুসারী।

এই বিভাজনের কারণে শক্তিশালী হয়ে উঠছে জামায়াত। আসনে জামায়াতের প্রার্থী দুপ্তারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস মোল্লা। পাশাপাশি এনসিপির পক্ষ থেকে এই আসনে মনোনয়ন চেয়েছেন মাজহারুল হক কায়জার। তিনি বিএনপির সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুরের আত্মীয়। বিএনপির বিভক্তির সুযোগ নিতে পারেন তিনি।

নারায়ণগঞ্জ (সোনারগাঁও) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের বিপক্ষে একজোট হয়েছেন বিএনপির সাত প্রার্থী। বিক্ষোভ, মশাল মিছিলের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে চিঠিও দিয়েছেন একসঙ্গে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে আছেন সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, সাবেক এমপি গিয়াস উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদসহ অনেকে। চিঠিতে বিএনপি নেতারাই উল্লেখ করেন, এই আসনে জামায়াতের প্রার্থী . ইকবাল হোসেন ভূঁইয়া জনপ্রিয়, বিপরীতে বিএনপির প্রার্থী বিতর্কিত।

নারায়ণগঞ্জ (সদর বন্দর উপজেলা) আসনে বিএনপিপন্থী ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদকে মনোনয়ন দিতেই ক্ষুব্ধ হয়েছেন একাধিক প্রার্থী। তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে সাবেক এমপি আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল একজোট হয়ে বিরোধিতা করছেন। এই চারজনই মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

অন্যদিকে এই আসনে জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাঈনউদ্দিন আহমেদ। পাশাপাশি এনসিপি থেকে নির্বাচনে আগ্রহী ডাকসুর সাবেক জিএস ঢাবি ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক গোলাম মোস্তফা। আলোচনায় আছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু।

মহানগর জামায়াতের প্রচার সম্পাদক হাফেজ মোমিন বলেন, ‘আমরা নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই শক্ত লড়াই দিতে প্রস্তুত। সুষ্ঠু নির্বাচন হলে এবং লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে নারায়ণগঞ্জের অধিকাংশ আসনে আমরা জয়ী হব।

বিএনপির বিরোধের বিষয়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু বলেন, ‘দলীয় প্রার্থীর বিরোধিতা বা বিষোদ্গার করলে দিন শেষে দলের ক্ষতি হয়। আমরা প্রত্যাশা করব, বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে মনোনয়নবঞ্চিত প্রার্থীরা দলের সিদ্ধান্ত মেনে নেবেন। অন্যথায় দল কঠোর সিদ্ধান্ত নিতে পারে। আমরা চাই ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!