নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
মুক্তিযুদ্ধের পর যে ইতিহাস তৈরি করা হয়েছিল সেটা ব্যক্তি ও পরিবারের নামে- নঈম জাহাঙ্গীর

মুক্তিযুদ্ধের পর যে ইতিহাস তৈরি করা হয়েছিল সেটা ব্যক্তি ও পরিবারের নামে- নঈম জাহাঙ্গীর

প্রকাশিতঃ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেছেন, “মিথ্যা তথ্যের উপর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না। এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল জনগণের সহযোগিতার মাধ্যমে। কিন্তু জনগণ মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদারিত্ব পায়নি। মুক্তিযুদ্ধের পর যে ইতিহাস তৈরি করা হয়েছিল সেটা ব্যক্তির নামে ও পরিবারের নামে। সেই ইতিহাস কোনদিন বাংলাদেশে টিকবে না।”

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ দিন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নারায়ণগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে বক্তাবলী গণহত্যা দিবস উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করা হয়।

তিনি বলেন, “আমাদের বহু মুক্তিযোদ্ধা বন্ধুরা রণাঙ্গনে জীবন দিয়েছে। আপনি দাঁড়ায়ে বললেন যে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে। এটা মুখস্ত বিদ্যা নয়, হিসাবের কথা বলতে হবে। আমরা যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছি, আমরা জানি কোন গ্রামে কতজন শহীদ হয়েছে, কোন গ্রামে কত আমাদের মা–বোন ইজ্জত হারিয়েছে। আজকে প্রতি তিনজনের মধ্যে একজন ভুয়া মুক্তিযোদ্ধা। রাজনৈতিক স্বার্থে,অর্থের বিনিময়ে, পারিবারিক স্বার্থে ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে।”

নঈম জাহাঙ্গীর বলেন, “এই বক্তাবলীতে ১৩৯ জন শহীদ হয়েছে। কিন্তু ঘটনাটি সঠিকভাবে লিপিবদ্ধ হয়নি। এমনিভাবে বাংলাদেশের যত গণহত্যা হয়েছে তার সঠিক ইতিহাস আমাদের প্রজন্মের সন্তানরা জানে না। তাদের শুধু জানানো হয়েছে একটি পরিবারের ইতিহাস। আমরা ৭২ থেকে আজ পর্যন্ত কত মানুষকে হত্যা করা হয়েছে, এদেশের জনগনের অর্জিত টাকা বিদেশ পাচার করা হয়েছে সেই হিসাব চাই। কেবল ৭২ থেকে ৭৫ পর্যন্ত ২৫ হাজার তরুণ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল তৎকালীন সরকার। এর কোন জবাবদিহিতা নেই।”

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সৈয়দ মুনিবুর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা অনিল বরণ রায়, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম খোকন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!