ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার মুসলিমনগরে চাদাঁর দাবীতে সালাম বেপারীর বিরুদ্বে আরিফ নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগি মুসলিমনগর এলাকার আলী আহম্মদ এর ছেলে মোঃ আরিফ (৩৮), উল্লেখ করেন যে, আমি Al Cyberlink BD, এই কোম্পানিতে আমি আট বছর যাবৎ কোম্পানিতে ব্যবসা পরিচালনা করিয়া আসতেছি। কিন্তু বিবাদী বিগত দুই মাস যাবৎ আমার সহিত মোটা অংকের চাঁদা চাহিতে থাকে এবং আমি বিবাদীকে চাঁদা দিতে অস্বীকার করিলে বিবাদী আমাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে। গত ২৯/১১/২০২৫ইং তারিখে নরসিংপুর এলাকার মৃত.নুর ইসলামের ছেলে সালাম বেপারী সহ আরও অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদীগনের বিরুদ্ধে বিকাল আনুমানিক ০৪:০০ ঘটিকার সময় উক্ত বিবাদীর বর্ণিত ঠিকানায় আমি আমার কোম্পানির কাজ করিতে গেলে এরই মধ্যে উক্ত বিবাদী সহ আরও অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদীগন আসিয়া আমার কাছ থেকে নগদ-পাঁচ লক্ষ টাকা চাঁদা চাহিলে আমি বিবাদীকে চাঁদা দিবো না বলিলে বিবাদী আমার উপর ক্ষিপ্ত হইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া আমার নেটওয়ার্ক কেবল কেটে প্রায় ১০ কিলো ফাইবার কেবল ও ২টি CCR-1009, এবং একটি আট পোট ওয়েলটি জোরপূবর্ক ভাবে দখল করে রাখে এবং বিবাদী আমাকে বলে যে, তুই যদি এই বিষয় নিয়া কোন প্রকার বাড়াবাড়ি করিস কিংবা থানা পুলিশ করিস তাহলে তোকে চিরতরে প্রাণে মারিয়া ফেলবো। এই কথা বলিয়া আমাকে প্রাণ নাশের হুমকি ধামকি প্রদান করে, এমতাবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি, বিধায় আমি কোন উপায়ন্তর না পাইয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিলাম।




