নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে মার্কেট দখল করে নিল বিএনপির অফিস বানালেন আজাদের চাচা আব্দু !

আড়াইহাজারে মার্কেট দখল করে নিল বিএনপির অফিস বানালেন আজাদের চাচা আব্দু !

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার সরকারী সফর আলী কলেজ সংলগ্ন টিপু সুলতান সুপার মার্কেট দখল করে নিয়েছেন বিএনপি নেতা আব্দুর রহমান আব্দু। থানায় গেলেও থানার অফিসার ইনচার্জ কোন মামলা বা অভিযোগ নেননি। সেই মার্কেটটি বানানো হয়েছে বিএনপির অফিস। মার্কেটের মালিক টিপু সুলতান জানিয়েছেন আমি দোকান ভাড়া দিয়েছি। অফিস ভাড়া দেইনি।
একটি সুত্র হতে জানা যায়, প্রবীন ব্যক্তি টিপু সুলতান সুপার মার্কেটের কর্নধার টিপু সুলতানকে ভয়ভীতি ও প্রভাব বিস্তার করে বিএনপি অফিস করার নামে দোকান চারটে ভাড়া দিতে বলে।
মালিকপক্ষ ভাড়া না দিয়ে নিজেরা দোকান চালাবে বলে ভাড়া দিতে অস্বীকার করলে ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এর আপন চাচা নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান আব্দু, তার সহযোগী যুবদল নেতা কালাম সহ লোকজন নিয়ে টিপু সুলতান কে হুমকি ধামকি দিয়ে দোকানে তালা খোলাতে বাধ্য করে। হৃদরোগে আক্রান্ত টিপু সুলতান ভয়ে দোকানের তালা খুলে দেন। এই সুযোগে বিএনপি নেতা আব্দুর রহমান আব্দু, তার সহযোগী যুবদল নেতা কালাম দলবল নিয়ে মার্কেট দখল করে নেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, টিপু সুলতান সুপার মার্কেটের মালিক টিপুর ছেলে এইচ এম জাকির একসময় স্বেচ্ছাসেবক লীগ করতেন। এই অজুহাত তুলে মার্কেট দখল নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালাচ্ছে বিএনপি নেতা আব্দুর রহমান আব্দু। শনিবার (২৯ নভেম্বর)দুপুর ২ টায় মার্কেটের মালিক টিপু সুলতান মসজিদে নামাজ পড়তে যাবার সময় আব্দুর সহযোগীরা টিপু সুলতানকে জোরপূর্বক ধরে আড়াইহাজার থানায় নিয়ে যান। সেখানে চাপ প্রয়োগ করে মার্কেটটি দখল করে নেন।
থানায় অভিযোগ করতে গেল পুলিশ প্রবীণ ব্যক্তি টিপু সুলতানের অভিযোগ গ্রহন করেনি।
এ ব্যাপারে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এ ব্যাপরে যুবদল নেতা কালাম মুঠোফোনে বলেন,একটা ভূয়া নিউজ করায়ছে। টিপু সুলতান একজনের নিকট দোকান ভাড়া দেয় ৫ বছরের চুক্তিতে। তিনি ২ বছর যাবত চালিয়ে সুবিধা করতে পারেনি। তাই তিনি দোকান ছেড়ে দিবেন। আমাদের ও অফিস দরকার। টিপু ভাইয়ের সম্মতিতে দোকান গুলো নিয়েছি।
এ ব্যাপারে মার্কেটের দখলদার বিএনপি নেতা আব্দুর রহমান আব্দু”র মুঠোফোনে জানতে চাইলে তিনি জাগো নারায়ণগঞ্জ ২৪.কমকে বলেন,আমরা দখল করিনি। ৬ মাসের জন্য ভাড়া নিয়েছি। তাছাড়া টিপু আওয়ামী লীগ করে। তার ছেলে বাবুর টাইগার গ্রুপের সদস্য ছিল। প্রয়োজনে নির্বাচনের পর তার দোকান আমরা ফেরত দিবো।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার মোঃ নাসির উদ্দিন মুঠোফোনে জাগো নারায়ণগঞ্জ২৪. কমকে বলেন,আমি তো জানি দোকান ভাড়া দিয়ে তালা খুলে দিয়েছে। দখল করলো কখন জানিনা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!