নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার নরসিংপুরে রাস্তার পাশে মিলল সুমনের ক্ষতবিক্ষত লাশ

ফতুল্লার নরসিংপুরে রাস্তার পাশে মিলল সুমনের ক্ষতবিক্ষত লাশ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্যনরসিংপুরে সুমন খলিফা(৩৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ফতুল্লা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
নিহত সুমন খলিফা বরিশাল জেলার আগৈলজড়া থানার আন্দার মানিক গ্রামের মন্টু খলিফার পুত্র। সে তার দ্বিতীয় স্ত্রী সোনিয়াকে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকায় ভাড়ায় বসবাস করতো।
বিষয়টি নিশ্চিত করে ও নিহতের স্ত্রী সোনিয়ার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানায়, নিহত সুমন খলিফার দ্বিতীয় স্ত্রী সোনিয়া বিভিন্ন গানের ক্লাবে গান গাইতো। রোববার রাত দশটার দিকে নিহত সুমন খলিফা তার স্ত্রী সোনিয়ার সাথে পঞ্চবটী মেথর খোলাস্থ সোহেল সরকারের গানের ক্লাবে আসে। রাতভর সোনিয়া সহ অন্যান্য শিল্পরা সেখানে গান করে। পরবর্তীতে সকালে নিহতের স্ত্রী বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিলে স্বামীকে খুজে না পেয়ে থানায় আসে। একই সময় জরুরী সেবা-৯৯৯ ‘এ ফোন আসে যে মধ্যনগরে একটি রক্তাক্ত লাশ পাওয়া গেছে। বিষয়টি সোনিয়াকে অবগত করলে, সে লাশের ছবি দেখে শনাক্ত করে- নিহত ব্যক্তিটি তার স্বামী সুমন খলিফার।
তিনি আরো জানান, বনিবনা না হওয়ায় প্রথম স্ত্রীর ইতির সাথে বিচ্ছেদের পর দেড় বছর পূর্বে সোনিয়াকে বিয়ে করে নিহত সুমন খলিফা। প্রথম স্ত্রী ইতিও বিভিন্ন ক্লাবে গান করতো।
সকালে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গানের ক্লাব থেকে কি ভাবে নিহত সুমন খলিফা ঘটনাস্থলে গেলো এবং কেনোই বা তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের শরীরের মাথার পেছনে,পিঠে ও কোমরের ওপরে ছুরিকাঘাতের চিন্থ রয়েছে বলে তিনি জানান।
অপরদিকে নিহতের স্ত্রী সোনিয়ার সহোযোগি হারমোনিয়াম বাদক ইউনুস সরকার জানান, রাতভর গান শেষে ভোর সকাল সাড়ে পাঁচটার দিকে মিশুকযোগে সোনিয়া ও তার অপর সহোযোগি মতি দেওয়ানকে নিয়ে চিটাগাং রোডস্থ বাসায় যাবার পথে অক্টোঅফিস মোড়ে পৌছা মাত্র পেছন থেকে মোটর সাইকেল যোগে আসা তিন ছিনতাইকারী তাদের গতিরোধ করে চাকু, চাপাতির ভয় দেখিয়ে তাদের সাথে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর তারা থানায় আসে। তখন সোনিয়া ছিনতাইয়ের ঘটনার পাশাপাশি স্বামী নিখোঁজের বিষয়টি পুলিশকে অবগত করে। পুলিশ তখন লাশ উদ্ধারের ঘটনাটি সোনিয়াকে জানায়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!