ষ্টাফ রিপোর্টার:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মীনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন যুবদল নেতা সারজিল আহমেদ অভি।
এ বার্তায় তিনি বলেন, গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশ নয় বর্হিবিশ্বেও তার ব্যাপক সুনাম রয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের কল্যানে কাজ করেছেন নিরলসভাবে। বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে বিনা কারনেই তাকে জেলে রেখেছেন দিনের পর দিন। সেই স্বৈরাচারী সরকারও চেয়েছিলেন চিকিৎসার অযুহাতে তাকে বিদেশ পাঠিয়ে দেয়ার জন্য। দেশের গনতন্ত্র রক্ষা ও আপামর জনতার কথা ভেবেই তিনি দিনের পর দিন কারাবরন করেছেন কিন্তু দেশের সাধারন মানুষের ভালবাসার টানে তিনি রাজি হননি। সেই গনতন্ত্রের মাতা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন-মরনের সন্ধিক্ষনে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। আমি দেশের প্রতিটি মানুষ আহবান জানাচ্ছি এ মহিয়সী একমায়ের জন্য আপনারা সবাই দোয়া করুন যেন মহান আল্লাহপাক রাব্বুল আমিন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে আনুক। মহান আল্লাহপাক যেন দেশের গনতন্ত্রের জন্য আন্দোলনকারী এ মা’কে দ্রুত সুস্থ করে তুলুন-আমিন।




