এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দাবি আদায়ের আন্দোলনে যখন শিক্ষকরা, তখন বাইরে পরীক্ষার জন্য অপেক্ষারত শিক্ষার্থীরা। এমন সময় বিদ্যালয়টির শ্রেণিকক্ষের তালা ভেঙে পরীক্ষা শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শ্রীবরদী উপজেলার শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শ্রেণী কক্ষের তালা ভেঙ্গে পরীক্ষা শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার । এসময় উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুনজুরুল হক জুয়েল, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুরন নবী উপস্থিত ছিলেন।
জানা যায়, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ১৯৬টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কেন্দ্রীয় কর্মসূচির ঘোষিত তাদের ন্যায্য দাবী আদায়ের জন্য বুধবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন শুরু করেছেন। বৃহস্পতিবার সহকারী শিক্ষকরা উক্ত কর্মসূচি বাস্তবায়নে শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রতেকটি বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ করে দেয়। এসময় পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা বাহিরে দারিয়ে থাকে, খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেণী কক্ষের তালা ভেঙ্গে প্রধান শিক্ষককে সাথে নিয়ে পরীক্ষা শুরু করে দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার আন্দোলনরত শিক্ষকদের সাথে কথা বলেন এবং তাদের ন্যায্য দাবির প্রতি সহমত প্রকাশ করেন। তবে দাবি আদায়ের নামে পরীক্ষা বন্ধ করে কোমলমতি শিশুদের শিক্ষা জীবন নিয়ে এমন কর্মসূচি পালন করতে নিষেধ করেন এবং প্রশাসনিক প্রদক্ষেপ গ্রহণ করার কথা বলেন। এসময় আন্দোলনরত শিক্ষকরা পরীক্ষা বন্ধ রাখার কর্মসূচি থেকে সরে আসেন।
এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ করে দাবি আদায়ের নামে শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেওয়ায় অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসা অভিভাবক মিজান উদ্দিনসহ অনেকেই বলেন, হঠাৎ পরীক্ষা বন্ধ হওয়ায় শিশুরা মানসিক চাপের মধ্যে রয়েছে। শিক্ষকরা এতদিন দাবি জানানোর সময় পাননি।
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুনজুরুল হক জুয়েল বলেন, সহকারী শিক্ষকরা তাদের দাবি আদায়ে আন্দোলনে আছেন। তবে তালা ঝুলিয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ করে দাবি আদায় করবে এটা গ্রহণযোগ্য হতে পারেনা। উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ স্যারের হস্তক্ষেপে শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অধিকাংশ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল জরুরি বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষকদের অবিলম্বে পরীক্ষায় ফেরার চূড়ান্ত নির্দেশ দিয়েছে। একইসঙ্গে কর্মবিরতি বা শাটডাউন অব্যাহত রেখে বার্ষিক পরীক্ষা বন্ধ করে কোমলমতি শিশুদের
শিক্ষা জীবন নিয়ে এমন কর্মসূচি পালন করতে নিষেধ করেন এবং প্রশাসনিক প্রদক্ষেপ গ্রহণ করার কথা বলেন।




