নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
কুতুবপুরে ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেবকে টাকা দিলে কাজ না দিলে ভোগান্তি!!
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
ছিনতাইকারী ও ‘ফিটিংবাজ’দের দখলে ফতুল্লার পঞ্চবটি রাত: নীরব প্রশাসন
শেরপুরের শ্রীবরদীতে উদ্বোধন উপলক্ষে খন্দকার ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প  
চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল
Next
Prev
প্রচ্ছদ
ফুসফুসে ক্ষতি বাড়াচ্ছে দূষণ, করণীয় কী?

ফুসফুসে ক্ষতি বাড়াচ্ছে দূষণ, করণীয় কী?

প্রকাশিতঃ

প্রথমে হালকা কাশি, সামান্য শ্বাসকষ্ট, বুকে চাপ অনুভব—এসব লক্ষণকে অনেকেই সাধারণ সর্দি-কাশি বা অ্যালার্জি ভেবে গুরুত্ব দেন না। কিন্তু এ ধরনের উপসর্গ ‘ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ’ বা সিওপিডির লক্ষণও হতে পারে, যা ‘আমেরিকান লাং অ্যাসোসিয়েশন’–এর ভাষায় এক ধরনের ‘স্মোকিং ডিজিজ’। সাম্প্রতিক সময়ে এই রোগীর সংখ্যা বেড়ে চলেছে, আর এর জন্য ধূমপানের পাশাপাশি বড় ভূমিকা রাখছে পরিবেশ দূষণ।

আইসিএমআর-এর সমীক্ষা বলছে, বাতাসে দূষণবাহী কণার মাত্রা এখন আগের তুলনায় বহুগুণ বেশি।

এই কণা শ্বাসের সঙ্গে ফুসফুসে ঢুকে সুস্থ কোষ নষ্ট করছে, ফলে প্রদাহ, শুকনো কাশি, অ্যালার্জি ও শ্বাসকষ্টের সমস্যা বাড়ছে। সিওপিডি এমন একটি অবস্থা যেখানে ফুসফুসে অক্সিজেন ঢোকার পথ সংকুচিত হয়ে যায় এবং শরীরে কার্বন–ডাই-অক্সাইড জমতে থাকে। তাই রোগীরা তীব্র শ্বাসকষ্টে ভোগেন এবং ইনহেলার বা অক্সিজেন সাপোর্ট ব্যবহার করতে হয় নিয়মিত।

বর্তমান দূষিত পরিবেশে রাস্তায় বেরোলেই ধুলো, যানবাহনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া—সব মিলিয়ে রোগীদের অবস্থা আরো খারাপ হচ্ছে।

তাই রোগীদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্ত রাখা ও পরিবেশগত ঝুঁকি এড়িয়ে চলাই সবচেয়ে জরুরি।

যে লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন

১) ক্রমাগত কাশি, বিশেষ করে রাতে কাশির জন্য ঘুম ভেঙে যাওয়া।
২) সিঁড়ি ওঠা–নামার সময় বুকে চাপ বা শ্বাস নিতে কষ্ট হওয়া।
৩) মাঝেমধ্যে তীব্র শ্বাসকষ্ট, বুকে ঘন ঘন কফ জমা।

৪) সর্দি–কাশি ও জ্বর বারবার হওয়া, রাতে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া।
৫) শরীর দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া, ঝিমুনি লাগা।

যা যা নিয়ম মেনে চলবেন
১। নিয়মিত হাঁটাহাঁটি ও হালকা ব্যায়াম করুন – ব্রিদিং এক্সারসাইজ বিশেষভাবে উপকারী।
২।পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট খান – ভাত, রুটি, আলু, শস্যদানা রাখুন খাদ্যতালিকায়।
৩। সকালের নাশতায় ওটস বা ডালিয়া খেতে পারেন।
৪। আমলকি প্রতিদিন খাওয়া উপকারী – ভিটামিন সি ফুসফুস পরিষ্কার করতে সাহায্য করে।
৫। প্রোটিন ও ভিটামিন-এ সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস করুন – রঙিন সবজি, ফল, শুকনো ফল, বাদাম।
৬। ধুলা–ধোঁয়া এড়িয়ে চলুন ও মাস্ক ব্যবহার করুন।
৭। ধূমপান সম্পূর্ণ বন্ধ করুন – আশপাশে কেউ ধূমপান করলে সেখান থেকেও দূরে সরে যান।

সূত্র: আনন্দবাজার

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!