এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে অদম্য নারীদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। অন্যানের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, ইসলাী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সফল জননী এলনিস ম্রং, অদম্য নারী সুবেদা বেগম, অদম্য নারী ও সাবেক ইউপি সদস্য খুশি বেগম, অদম্যনারী ও তথ্য সেবা কর্মকর্তা মরিয়ম আক্তার, সাবেক জয়ীতা ও অদম্য নারী সুচনা রায় প্রমূখ । এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীবৃন্দ, মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তা – কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৪ জন অদম্য নারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




