নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জ দেশের একটি প্রথম শ্রেণির ব্যবসায়িক জোন-ডিসি

নারায়ণগঞ্জ দেশের একটি প্রথম শ্রেণির ব্যবসায়িক জোন-ডিসি

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ভয়াবহ যানজট, শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তাহীনতা, চিকিৎসাসেবার দুরবস্থা এবং শহরের অতিমাত্রার দূষণ—এ সবকিছু সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতা ও প্রতিনিধিদের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “নারায়ণগঞ্জ দেশের একটি প্রথম শ্রেণির ব্যবসায়িক জোন। দেশের প্রথম নিট গার্মেন্টস রপ্তানি হয়েছিল এখান থেকেই। এখানকার বিসিকে থেকেই বছরে অন্তত ৮ হাজার কোটি টাকার বেশি রপ্তানি হয়। ৪৫০–৫০০ কারখানায় প্রায় ২ লাখ ৬০ হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিসিক এলাকা ও আশপাশে মাদক কারবারি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান প্রয়োজন।”

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ বলেন, “প্রত্যেক জেলা প্রশাসক কিছু অগ্রাধিকার নিয়ে কাজ করেন। আমরা চাই, এবার যানজটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হোক। নারায়ণগঞ্জের লাখ লাখ শ্রমঘণ্টা যানজটে নষ্ট হচ্ছে। এতে ব্যবসায়ী, নাগরিক ও শ্রমিক—সবাই ক্ষতিগ্রস্ত। নারায়ণগঞ্জ এখন দেশের সবচেয়ে ধীরগতির ও দূষিত শহরগুলোর একটি। এই সংকট উত্তরণে ব্যবসায়ীরা সবসময় প্রশাসনের পাশে আছেন।”

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, “শুধু শহরেই নয়, মদনপুর ও রূপসী এলাকাতেও ঘণ্টার পর ঘণ্টা মানুষ যানজটে আটকে থাকে। কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসন হলে কারখানাগুলো সময়মতো মালামাল পরিবহন করতে পারবে। নারায়ণগঞ্জের সরকারি–বেসরকারি হাসপাতালের অবস্থা খুবই খারাপ। দিনমজুর মানুষ যাতে সুচিকিৎসা পায়, সেজন্য ব্যবস্থা নিতে হবে।”

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “ট্রাফিক সমস্যা শুধু পুলিশের নয়—সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় আমরা এটি সমাধান করবো। নারায়ণগঞ্জে কোনো অস্ত্রবাজ বা চাঁদাবাজ জায়গা পাবে না। ইতোমধ্যে অস্ত্র উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার শুরু হয়েছে।”

জেলা প্রশাসক বলেন, “অনেক প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তা কমিটি রয়েছে। এগুলো আরও সক্রিয় করতে হবে। ছোট–বড় সব ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। আপনাদের প্রত্যেকের অবদান জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জ দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি—এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি সোহেল সারোয়ার, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মো. গোলাম সারোয়ার (সাঈদ), বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ডা. ফারুকুল ইসলাম প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!