নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে বিএনপির প্রার্থী আজাদের ১২২ কোটি টাকা ঋণ কেলেঙ্কারি

আড়াইহাজারে বিএনপির প্রার্থী আজাদের ১২২ কোটি টাকা ঋণ কেলেঙ্কারি

প্রকাশিতঃ

“ আপন দেশ “ নামক একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত নারায়ণগঞ্জ ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদকে নিয়ে প্রকাশিত সংবাদটি জাগো নারায়ণগঞ্জ২৪.কমের পাঠকদের সুবিধার্থে হুবুহু সংবাদটি প্রকাশ করা হলো:

নেই কোনো অস্তিত্ব, আছে শুধু একটি সাইনবোর্ড। যাতে লেখা মেসার্স এস অ্যান্ড জে স্টিল। বেসিক ব্যাংকে যখন হরিলুট চলছিল, সে দৌড়ে শামিল হয়েছিলেন বিএনপির নজরুল ইসলাম আজাদ।

বেসিক ব্যাংকের সেই আব্দুল হাই বাচ্চুর সঙ্গে মিলেমিশে বেহদিস ওই প্রতিষ্ঠানের অনুকূলেই ৪০ কোটি টাকা লুট করেছেন। ওই টাকা সুদসহ দাঁড়িয়েছে ১২২ কোটি টাকায়। কথিত ঋণ নেয়ার ক্ষেত্রে কোম্পানির যে ঠিকানা ব্যবহার করা হয়েছে, সরেজমিনে গিয়ে তার কোনো হদিস মিলেনি।

২০১৩ সালের মার্চে নেয়া এ ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকের কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করা হয়নি বলে জানা গেছে। ভুয়া দলিল, ভুয়া রেকর্ড, ভুয়া নামজারি এবং সম্পত্তির অতি মূল্যায়নের মতো বিভিন্ন জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানটি তার গঠনের দুই মাসেরও কম সময়ের মধ্যে এ বিপুল অঙ্কের ঋণ নেয়। ঋণের জন্য বেসিক ব্যাংকের গুলশান শাখায় আবেদন করার মাত্র ২৭ দিনের মধ্যে ব্যাংকের বোর্ড এ অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে এক বছর মেয়াদী ৪০ কোটি টাকার ঋণ বরাদ্দ দেয়।

এ নামসর্বস্ব প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার হলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নারায়ণগঞ্জ-২ আসনে মনোনীত খসড়া প্রার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঋণ নেয়ার জন্য যে জমি বন্ধক রাখা হয়েছিল, সে জমির প্রকৃত মালিক নন। ঋণ নেয়ার ক্ষেত্রে মিসেস লতিফা সুলতানাকে (৭৯) জমির মালিক দেখানো হয়। জালিয়াতির মাধ্যমে তার নামে ভুয়া রেকর্ড তৈরি ও ভুয়া নামজারি করা হয়েছে। অন্যদিকে, জমিটির প্রকৃত মালিক মিসেস সাহানা ইয়াসমিন এ ভুয়া রেকর্ড ও নামজারির বিরুদ্ধে ২০০৯ সালের ডিসেম্বরে ‘ল্যান্ড সার্ভে টার্বিউনাল’, ঢাকা মহানগর আদালতে মামলা করেন (মিস কেস নং-৮৩/২০১৩)। ২০১২ সালের ডিসেম্বরে সাহানা ইয়াসমিন ওই জমিটি মহানগর ভূ-সম্পত্তি জরিপের রেকর্ডভুক্ত করার জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারে রায় পান।

সহকারি কমিশনার (ভূমি) ধানমন্ডি রাজস্ব সার্কেল সূত্রে জানা যায়, ওই রায়ের ফলে পূর্বে রেকর্ডভুক্ত লতিফা সুলতানা ও তার পূর্বসূরিদের নামে করা ভুয়া রেকর্ড বাতিল হয়ে যায়। তাদের নামজারি পর্চাও বাতিল হয়। কিন্তু জমির প্রকৃত মালিকের মামলা দায়ের করা, রায় পাওয়া এবং নামজারি সংশোধনের মধ্যবর্তী চার বছরের (২০০৯-২০১৩) ফাঁকেই নজরুল ইসলাম আজাদ সব অপকর্ম সাধন করে ফেলে। জালিয়াতির মাধ্যমে ওই জমি আলোচিত সেই বেসিক ব্যাংকের গুলশান শাখার কাছে বন্ধক রেখে ৪০ কোটি টাকা ঋণ বাগিয়ে নেন।

এ ছাড়াও, ঋণ নেয়ার জন্য অপর একটি জমি বন্ধক দেয়া হয় যার মালিক সুরুজ আলী (৮৮), যা ভূ-সম্পত্তি জলাভূমিতে (বিল) অবস্থিত। সাব-কবলা দলিলে ওই জমির পরিমাণ ৪৫ শতাংশ থাকলেও, বন্ধকদাতা ৫২ শতাংশ জমি বন্ধক দেয়া হয়। অতি মূল্যায়নের মাধ্যমে জমিটির মূল্য নির্ধারণ করা হয়।

ঋণ অনুমোদন নিয়ে অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম আজাদ তৎকালীন বেসিক ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর সঙ্গে ভাগবাটোয়ারা করে এ ঋণ অনুমোদন নেয়। আব্দুল হাই বাচ্চুসহ তার সাঙ্গদের বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তবে এখনো অধরা নজরুল ইসলাম আজাদ। বাচ্চু পলাতক।

বর্তমানে এ ঋণটি ক্ষতিগ্রস্ত (শ্রেণিভুক্ত) হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ব্যাংকের পক্ষ থেকে এ-সংক্রান্ত মামলা করা হয়েছে।

আড়াইহাজার বিএনপি নেতাকর্মীদের মধ্যে নজরুল ইসলাম আজাদকে নিয়ে সংশয়, সন্দেহ রয়েছে। ঋণখেলাপী এ প্রার্থীর মনোনয়নপত্র কি শেষ বেলায় নির্বাচন কমিশনের জালে আটকে যেতে পারে। আর সে বেলায় লাভবান হতে পারে এ আসনের জামায়াত প্রার্থী।

এ প্রসঙ্গে নজরুল ইসলাম আজাদের বক্তব্য নিতে দফায় দফায় কল করা হলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তাতেও সাড়া পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!