নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও সাদাছড়ি বিতরণ

নারায়ণগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও সাদাছড়ি বিতরণ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
“প্রতিবন্ধীকতা অর্ন্তভূক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্যে ৩৪ তম আন্তজার্তিক প্রতিবন্ধী দিবস ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা, প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও সাদা ছড়ি বিতরণ করা হয়েছে।
১৭ ডিসেম্বর বুধবার বেলা ১১ টায় চাষাড়া সরকারি মহিলা কলেজ সংলগ্ন নারায়ণগঞ্জ বধির উন্নয়ন সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ ।
সভাপতি মোঃ নুরুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার এ কে এম সাইফুল ইসলাম, মোঃ ফয়সাল কবির, বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার মহাসচিব মোঃ ইউসুফ আলী হাওলাদার।
এসময় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন সংগঠনের সদস্য হাফেজ মাসুদুর রহমান। পরে অনুষ্ঠানে প্রতিবন্ধীরা ইশারা ভাষার মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা। এসময় বিভিন্ন সমস্যার পাশাপাশি সরকারি বিভিন্ন অনুষ্ঠানগুলোতে বধির ও বাক প্রতিবন্ধীদের জন্য দোভাষী ব্যবস্থা করার অনুরোধও জানান। যাতে প্রতিবন্ধীরা সহজে অনুষ্ঠান সম্পর্কে জানতে ও বলতে পারে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান সরদার বলেন, আমরা প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করি৷ আমি মনে করি যে প্রতিবন্ধীদের অধিকার আদায়ে সরকার আমাকে নিয়োগ করেছে। আপনাদের যে অধিকার গুলো সরকার থেকে পাওনা আমি সে অধিকারগুলো আপনাদের দিয়ে থাকি। আমি সব সময় চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় আপনাদের অধিকারের জন্য কথা বলার। সরকার আপনাদের জন্য যে বরাদ্দ দেয় তা সুষ্ঠুভাবে আপনাদের প্রদান করার চেষ্টা করি। সরকার আপনাদের প্রতিবন্ধীদের জন্য ভাতার ব্যবস্থা করেছে। আপনেরা প্রত্যেকে যাতে ভাতা পান সেটার জন্যও আমরা কাজ করে থাকি। সরকার কিন্তু আপনাদের প্রতিবন্ধী নাম পরিবর্তন করে বিশেষ চাহিদা সম্পূর্ণ নাম দিয়েছে। আপনাদের উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহন করে এবং বরাদ্দ দেয়। সরকারের পক্ষ থেকে আপনাদের উন্নয়নের জন্য ভাতার পাশাপাশি বিভিন্ন ঋনও প্রদান করে থাকে।
তিনি আরও বলেন, আমি চাই আপনেরা ভালো থাকুন। আপনাদের ভালো থাকা দেখলে আমার ভালো লাগে। আপনাদের চাহিদা পূরণ করতে পারলেও আমার ভালো লাগে। তার জন্য আপনাদের চাহিদা সম্পর্কে আমাকে জানাতে হবে। আপনারা আমাকে যদি জানান তাহলেই আমি আপনাদের চাহিদা পূরণ করতে সক্ষম হবো এবং বিভিন্ন দপ্তরগুলোকে অবহিত করতে পারবো।
শহর সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম বলেন, সরকার আপনাদের বিভিন্ন সুযোগ দিচ্ছে। আপনেরা যারা প্রতিবন্ধী আছেন তারা বিভিন্ন ঋনের জন্য আবেদন করতে পারবেন। আপনাদের আবেদন করার পর আমরা যাচাই বাছাই করে আপনাদের বিভিন্ন ঋন প্রদান করে থাকবো। আপনাদের প্রতিবন্ধীদের ভাতাও দেওয়া হয়। যাদের প্রতিবন্ধী ভাতা নেই বা আইডি কার্ড নেই তারা এখনো সময় আছে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। যারা ১০-১৮ নং ওয়ার্ড থেকে কেউ থাকলে আবেদন করবেন। এখন অনেককে প্রতারকরা ফোন দিয়ে ভাতার বিষয়ে কথা বলে পিন নাম্বার চায় তাই আপনারা কাউকে পিন নাম্বার দিবেন না। এরকম কোন কল পেলে সরাসরি আপনেরা সমাজসেবা অধিদপ্তরে গিয়ে যোগাযোগ করবেন এর বাহিরে কারো সাথে কোন তথ্য বা পিন নাম্বার দিবেন না। পরে বক্তব্য শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ, সাদাছড়ি ও রান্না করা সুষম খাবার বিতরণ করা হয়।
সংগঠন এর সাধারণ সম্পাদক নাজমা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইয়ারুন নেছা ময়না, কোষাধ্যক্ষ মোঃ রাশেদ বিন বেলাল শাওন, রেনু বেগম, আল আমিন,সালেহা, শেফালী, ইকবাল, ফারুক হোসেন প্রমূখ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!