নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
যুবসমাজ ক্রীড়া থেকে বিমুখ হয়ে সেলফোনের নেশায় আটকে যাচ্ছে-অধ্যাপক মামুন মাহমুদ

যুবসমাজ ক্রীড়া থেকে বিমুখ হয়ে সেলফোনের নেশায় আটকে যাচ্ছে-অধ্যাপক মামুন মাহমুদ

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, এখনকার সময় যেভাবে যুবসমাজ ক্রীড়া থেকে বিমুখ হয়ে সেলফোনের নেশায় আটকে যাচ্ছে এবং ঘরকুনু হয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছে, এতে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এলাকার যুব সমাজকে মরণঘাতী মাদক থেকে যদি দূরে রাখতে চাই এবং সেলফোনের ক্ষতিকর নেশা থেকে তাদেরকে আমরা খেলার মাঠে ফিরিয়ে আনতে পারি, তাহলে আগামী দিনে আমাদের পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্ম সুস্থ ভাবে বিকশিত হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ) দিবাগত রাত ৮টায় নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদী এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে গাজী ইসমাইল হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সেই প্রজন্মের কাছে আগামীর বাংলাদেশ নিরাপদ হবে এবং সেই প্রজন্ম সঠিক নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে তার কাঙ্খিত যে লক্ষ্য একটি সুন্দর বাংলাদেশ, একটি সম্ভাবনাময় বাংলাদেশ, একটি আধুনিক বাংলাদেশ, জ্ঞান মেধা প্রজ্ঞা খেলাধুলা শিক্ষা সংস্কৃতি সকল ক্ষেত্রে এই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এখান থেকে ভালো বিজ্ঞানী তৈরি হবে, ভালো লেখক-সাহিত্যিক তৈরি হবে। এখান থেকে ভালো খেলোয়াড় তৈরি হবে। এখান থেকে ভালো নেতৃত্ব তৈরি হবে। যাদের কাছে আমরা এই দেশকে দিয়ে যেতে চাই।

তিনি আরো বলেন, অনেক উদীয়মান সম্ভাবনাময়ী শিশু-কিশোর, তরুণ-যুবকদেরকে যারা আগামী দিনে এই বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যাদের কাছে আমরা এই বিধ্বস্ত বাংলাদেশ তুলে দিয়ে নতুন করে সম্ভাবনাময়ের দেশ তৈরীর জন্য দায়িত্ব দিতে চাই।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেনের সভাপতিত্বে এবং যুবদল নেতা গাজী স্বপনের সঞ্চালনায় এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম হীরা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী মাজেদুল হক, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোয়াজ হোসেন মানিক, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন নুরু, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন, নাসিক ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান রাসেল, নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য জামাল হোসেন ভুইয়াসহ প্রমূখ।

এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে খালিদ স্পোর্টিং ক্লাব বনাম জিসান হিরাঝিল স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়।
টুর্নামেন্টের আয়োজনে ছিলেন, নূরে আলম শিপলু, গাজী স্বপন, মাহবুবুর রহমান মিলন, এনামুল ও সজীবসহ প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!