নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
চাষাড়ায় সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

চাষাড়ায় সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাসেল গার্মেন্টসের শ্রমিকরা। সোমবার (২২ ডিসেম্বর) সকালে প্রায় ঘণ্টব্যাপী গার্মেন্টসটির কয়েক শতাধিক শ্রমিক শহরের অন্যতম প্রধান ব্যস্ত এলাকা চাষাড়া সড়কে জড়ো হয়ে এই বিক্ষোভ করেন।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা গার্মেন্টসটিতে শ্রমিক ছাঁটাই বন্ধ ও জিএম’র অপসারণসহ বিভিন্ন দাবিতে সংশ্লিষ্ট দফতরগুলোতে স্মারকলিপি প্রদান করলেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। গত ১৮ ডিসেম্বর সকালে শ্রমিকরা কাজে এসে দেখতে পান কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।

ফলে তারা গত দুইদিন ধরেই আন্দোলন করে আসছেন। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কারখানা খুলে দেওয়া ও জিএমের অপসারণ দাবি জানিয়েছিলেন। পরে বিকেলে সমাধানের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত সমাধান হয়নি। তাই সোমবার তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এদিকে গার্মেন্টসের শ্রমিকদের সড়ক অবরোধের খবর শুনে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের বুঝিয়ে ও তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন।

এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ মহাপরিদর্শক রাজীব ঘোষ বলেন, রাসেল গার্মেন্টসের শ্রমিকরা কিছু দাবি দাওয়া নিয়ে সড়ক অবরোধ করেছিল। পরে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী এসে তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। তবে এখানে তাদের অনেক দাবি অযৌক্তিক। যার কারণে সমস্যার সমাধান হচ্ছে না।

ঘটনাস্থলে উপস্থিত থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর বলেন, রাসেল গার্মেন্টসের শ্রমিকরা চাষাড়া সড়ক বন্ধ করে বিক্ষোভ করছিল। পরবর্তীতে আমরা জেলা প্রশাসকের নির্দেশনায় শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। সেইসঙ্গে প্রশাসনের সহযোগিতায় মালিক কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকরা বসে আলোচনার মধ্য দিয়ে তাদের সমস্যার সমাধান করবেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!