নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ফিরে দেখাঃ ২০২৫ ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’

ফিরে দেখাঃ ২০২৫ ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’

প্রকাশিতঃ

ঘরে-বাইরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। ছিনতাই, চুরি-ডাকাতির ভয়। কখনও আবার প্রকাশ্যে চাপাতি ও অন্য দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ মানুষের চলার পথে বাধা হয়ে দাঁড়ায় দুর্বৃত্ত। নিরাপত্তাহীনতার কারণে রাজধানীর মোহাম্মদপুর কয়েক দিন পর পর খবরের শিরোনামে উঠে আসে। এক মোহাম্মদপুর যেন গোটা দেশের প্রতিচ্ছবি হয়ে সামনে হাজির হয়।

দেশের নানা প্রান্তে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে আতঙ্ক ছড়ায় বাধাহীন ‘মব’। খুন, অপহরণ, ধর্ষণ, পারিবারিক সহিংসতা, নারী নিপীড়ন, মাজারে হামলা-আগুন, কথায় কথায় ব্যস্ত সড়ক বন্ধ করে দাবি আদায় করার মতো ঘটনাবহুল বছর ২০২৫। বছরের শেষ সময়ে হামলা ও আগুন দেওয়া হয়েছে দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে।

দেশজুড়ে অস্থিরতা ও অনিশ্চয়তায় ছায়া। প্রত্যাশা মাফিক পুলিশ ঘুরে দাঁড়াতে না পারার মাশুল দিতে হয় ভুক্তভোগীদের। সামাজিক মাধ্যমে কোনো কোনো অপরাধের ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়লে মুহূর্তে তা আলোচনায় জন্ম দেয়। ভাইরাল না হওয়ায় অনেক ঘটনা মিলিয়ে গেছে অঙ্কুরেই। আবার চাঁদাবাজ-সন্ত্রাসীর শিকারে পরিণত হয়েছে অনেক মানুষ।  আদালত প্রাঙ্গণে খুনের ঘটনা ঘটেছে। বরাবরের মতো সড়কে, লঞ্চে, ট্রেনে দুর্ঘটনায় একেকটি পরিবার নিঃশেষ হয়েছে। অনেক প্রাণ গেছে ডেঙ্গুজ্বরে। সব মিলিয়ে ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি রয়েছে কিনা’ এমন প্রশ্ন অনেকের মনে অজান্তে কড়া নাড়ে। বিষাক্ত বায়ু থেকে পরিত্রাণ পাওয়ার পথ খুঁজে বেড়ায় দিশেহারা মানুষ।

দেশের নানা প্রান্তে খুনোখুনির ঘটনা আতঙ্ক ছড়িয়েছে। ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান তিনি। হাদি হত্যার কয়েক ঘণ্টার মধ্যে ভারতে পালিয়ে যায় শুটার ফয়সাল ও তার সহযোগী। হাদি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নিরাপত্তাহীনতা বিষয়টি আবার সামনে আসে।

১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দিপু চন্দ্র দাসকে কারখানা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে বিবস্ত্র করে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।

৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লালচাঁদ সোহাগকে এলোপাতাড়িভাবে মাথায় ইট-পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

ঢাকা ও খুলনায় আদালত প্রাঙ্গণে তিনজনকে গুলি করে হত্যা করা হয়। ১০ নভেম্বর প্রায় ২৯ বছর আগের একটি হত্যা মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এ হাজিরা দিতে যান তারিক সাইফ মামুন। ফেরার পথে আদালতপাড়ায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে খুন হন তিনি।

পুলিশ সদরদপ্তরের হিসাবে ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে হত্যা মামলা হয়েছিল তিন হাজার ৫০৯টি। ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে খুনের মামলা হয়েছিল তিন হাজার ২২৮টি। এ বছরের ১১ মাসে ২৮১টির বেশি হত্যা মামলা হয়েছে।

যদিও পুলিশ সদরদপ্তর বলছে, ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যারা মামলা করতে পারেনি, তাদের কিছু মামলা এখন হয়েছে। বিভিন্ন অপরাধে ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে এক লাখ ৫৮ হাজার ৩৮৩টি মামলা হয়েছে। একই সময়ে ২০২৫ সালে ১০ হাজার ১২২টি মামলা বেশি হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য বলছে, গত ১১ মাসে দেশে রাজনৈতিক কারণে খুন হন ৯৮ জন।

এ ছাড়া ২০২৪ সালের প্রথম ১১ মাসে ৫৬৮টি অপহরণের মামলা হয়। চলতি বছরের ১১ মাসে গত বছরের তুলনায় অপহরণের মামলা মামলা বেশি হয়েছে ৪৪৬টি। ২০২৪ সালে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে নারী ও শিশু নির্যাতনে ১৬ হাজার ৩৬৬টি মামলা হয়। ২০২৫ সালের প্রথম ১১ মাসে ২০ হাজার ৬৯১টি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে। চলতি বছরের ১১ মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা বেশি হয়েছে চার হাজার ৩২৫টি।

মার্চের শুরুতে মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী এক শিশু। পরে ১৩ মার্চ তার মৃত্যু হয়। মাগুরার শিশু নিপীড়নের ঘটনা সারাদেশে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। প্রতিবাদে রাস্তায় নামে বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার মানুষ।

বছরজুড়ে বড় আতঙ্ক ছিল মব-সন্ত্রাস। দলবদ্ধ হয়ে মব সৃষ্টি করে প্রতিপক্ষের ওপর চড়াও হয় অনেকে। আক্রমণের নিশানা হয় মাজার ও খানকা শরিফ, রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক, শিক্ষক, সংখ্যালঘু সম্প্রদায়, বাউলশিল্পী, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান, গণমাধ্যম, ঐতিহ্যবাহী স্থাপনা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। অধিকাংশ ঘটনায় তৌহিদী জনতা ও বিক্ষুব্ধ জনতার ব্যানার ব্যবহার করতে দেখা গেছে। আসকের হিসাবে চলতি বছরের ১১ মাসে গণপিটুনিতে ১৮৪ জন মারা যান। দেশের নানা প্রান্তে মাজারে আগুন ও ভাঙচুর করা হয়।

ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও গোষ্ঠী দাবি-দাওয়া নিয়ে অন্তত এক হাজার ৪৯৮টি আন্দোলন করেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে চারটি করে আন্দোলন হয়েছে।

অনেকে বলছেন, বাধাহীন মব, কথায় কথায় সড়ক অবরোধের অধিকাংশ ঘটনায় শক্ত আইনি পদক্ষেপ নিতে দেখা যায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এছাড়া প্রত্যাশা মাফিক ঘুরে দাঁড়াতে পারেনি পুলিশও। এটি কাজে লাগায় সুযোগসন্ধানীরা। আবার পুলিশ কমিশন অধ্যাদেশ নিয়ে নেই তেমন আশার আলো।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক বিবৃতিতে বলেছে, স্বাধীন পুলিশ কমিশন প্রতিষ্ঠার সম্ভাবনাকে পদদলিত করে অন্তর্বর্তী সরকার প্রণীত পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোক দেখানো ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয়। জুলাই আন্দোলনে অবর্ণনীয় আত্মত্যাগের বিনিময়ে সামগ্রিক পুলিশ ব্যবস্থা সংস্কারের যে অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছিল, এই অধ্যাদেশ তার সঙ্গে রীতিমতো বিশ্বাসঘাতকতা করেছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!