নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আমাদেরকে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মত রাজনীতি করতে হবে – মশিউর রনি

আমাদেরকে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মত রাজনীতি করতে হবে – মশিউর রনি

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩ জানুয়ারী বাদ এশা পশ্চিম মাসদাইর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফতুল্লা থানা কমিটির আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা ওলামা দলের আহবায়ক মো.জিলানী ফকিরের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব মো.মশিউর রহমান রনি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড.এসএম মাহমুদুল হক আলমগীর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,জেলা ওলামা দলের সদস্যসচিব হায়েজ মো.মামুন,ফতুল্লা থানা ওলামা দলের যুগ্ম আহবায়ক হাফেজ মো.বেলাল,৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.জসিমউদ্দিন প্রধান,সাবেক ছাত্রদল নেতা মো.জুম্মন ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি জেলা যুবদলের সদস্যসচিব মো.মশিউর রহমান রনি বলেন, আমাদের সদ্য প্রয়াত গনতন্ত্রের মা জননী বেগম খালেদা জিয়া দেশের সর্বস্তরের মানুষের কাছে কতটুকু জনপ্রিয় ছিলেন তা আপনারা সবাই দেখেছেন। মুসলিম দেশের সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর অন্যতম কারন হচ্ছে তিনি দেশের সাধারন মানুষের কল্যানেই রাজনীতি করেছেন। শুধুমাত্র দেশের মানুষের কথা ভেবে বিগত ফ্যাসিষ্ট সরকারের পাতা ফাদে পা দেননি খালেদা জিয়া। তিনি সবসময় বলতেন,বিদেশে আমার কেউ নেই দেশের সাধারন জনগনই আমার সবকিছু। তাই আমি দেশেই থাকবো এবং দেশের মাটিতেই মৃত্যুবরন করবো।
রনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের গনতন্ত্রের মা জননী বেগম খালেদা জিয়ার মতই আমাদেরকে রাজনীতি করতে হবে যেন মৃত্যুর পরও দেশের সাধারন মানুষ আমাদেরকে জানাজার মাধ্যমেই স্বরন করেন আমরা তাদের কল্যানে রাজনীতি করেছি।
১২ তারিখের নির্বাচনে বিএনপি জোট মনোনীত প্রার্থী সর্ম্পকে রনি বলেন,যেহেতু জোট এ আসনে মনির হোসাইন কাসেমীকে মনোনয়ন দিয়েছেন তাহলে আমরা অবশ্যই তার পক্ষেই কাজ করবো। তবে তার আগে তার সর্ম্পকে আমাদের ধারনা নিতে হবে তিনি আমাদের বিএনপির নেতাকর্মীদের জন্য কতটুকু করবেন। যদি বিএনপির নেতাকর্মীদের প্রতি তার সুদৃষ্টি থাকে তাহলে অবশ্যই বিএনপির প্রতিটি নেতাকর্মী ধানের শীষ মনোনীত খেজুর গাছ প্রতিকে ভোট দিয়ে কাসেমীকে জয়লাভ করাবো ইনশাআল্লাহ।
প্রধান আলোচক এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড.এসএম মাহমুদুল হক আলমগীর বলেন,আমরা বেগম জিয়াকে হারাইনি হারিয়েছে একজন অভিভাবককে। যে অভিভাবক ছিলেন গনতন্ত্রের মাতা। যিনি তার চিন্তা-চেতনায় শুধুমাত্র দেশের সাধারন মানুষকে নিয়ে ছিলেন। একটি মিথ্যা মামলায় স্বৈরাচার হাসিনা তাকে দীর্ঘদিন জেলে রেখেছেন।
তিনি আরও বলেন,বেগম খালেদা জিয়ার মত রাজনীতি করতে হবে যেন মৃত্যুর পরও মানুষের অন্তরে আমরা অবস্থান নিতে পারি। কোন প্রকার চাদাঁবাজি কিংবা ভুমিদস্যুতা কোন অপরাধে যেন বিএনপির কেউ জড়িত না হয় সেদিকে নজর রাখতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনে জোট মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করাতে আমাদেরকে এক কাতারে এসে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
পরে অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মো.মামুন সদ্য প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!