নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে ক্রীড়া-সংস্কৃতি উৎসব

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে ক্রীড়া-সংস্কৃতি উৎসব

প্রকাশিতঃ

খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতির মিলনে উৎসবমুখর হয়ে উঠেছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী পিঠা উৎসব।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টা থেকে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও থারম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও নেতৃত্বগুণ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ।

তিনি বলেন, প্রায় ১৫ হাজার শিক্ষার্থী নিয়ে এই কলেজ নারায়ণগঞ্জ জেলায় নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। এখান থেকে প্রতিবছর শত শত শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। তিনি আরও বলেন, কলেজ কর্তৃপক্ষ শুধু ফলাফলনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাবেরা তাহমিনা এবং তোলারাম কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম। তারা এ ধরনের সহশিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি, নাট্যাংশসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। রঙিন পোশাক, নৃত্যের ছন্দ ও গানের সুরে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী পিঠা উৎসব। শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত স্টলগুলোতে ভাপা পিঠা, চিতই, পাটিসাপটা, দুধ চিতই, চন্দ্রপুলি, নারিকেল পিঠাসহ নানা ধরনের দেশীয় পিঠা প্রদর্শিত হয়, যা অতিথি ও শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

শেষ পর্বে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও করতালিতে কলেজ প্রাঙ্গণ আনন্দে মুখরিত হয়ে ওঠে।

শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতার ঘোষণা দেন প্রধান অতিথি আব্দুল কাদির মোল্লা। তিনি শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য বাস এবং আধুনিক শিক্ষা কার্যক্রম জোরদারে একটি কম্পিউটার ল্যাব স্থাপনে অনুদান দেওয়ার আশ্বাস প্রদান করেন।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!