নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
ইসদাইরে সীমার মাদক সাম্রাজ্যে এখন বিএনপি নেতা সেলিম পেদার নিয়ন্ত্রনে!!

ইসদাইরে সীমার মাদক সাম্রাজ্যে এখন বিএনপি নেতা সেলিম পেদার নিয়ন্ত্রনে!!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর রেললাইন বাজার ও আশপাশ এলাকাটি মাদকের সাম্রাজ্য গড়তে দিয়ে ক্রমেই যেন অপরাধীদের আখড়ায় পরিনত হয়ে পড়ছে। এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করতে হত্যাকান্ডের মত জঘন্যতম কাজ করতেও যেন দ্বিধাবোধ করছে। একের পর লাশ পড়লেও প্রশাসনের টনক যেন লড়ছেনা কোনভাইে। সোমবার রাতেও রায়হান নামে বাবুর্চিকেও প্রান দিতে হয়েছে এ মাদকের সা¤্রাজ্য ধরে রাখতে গিয়ে। চিহ্নিত মাদক সম্রাট রাজ্জাককে উক্ত এলাকাতে মামলা দিয়ে বিতাড়িত করে প্রায় ৫০ লাখ টাকার বাজেট নিয়ে সেই স্থান দখল করে নিয়েছে অপর মাদক সম্রাট সেলিম পেদা ও মাদক সম্রাজ্ঞী সীমা ও তাদের অনুসারীরা। যারফলে মাদক বিক্রি বন্ধ তো দুরের কথা শুধু হাত বদল হয়েছে। আর প্রান যাচ্ছে একের পর এক নিরীহ মানুষকে।
স্থানীয়দের মতে,ইসদাইর রেললাইন ও বাজারের আশপাশ এলাকাটি যেন নারায়ণগঞ্জের অন্যতম মাদকের ঘাটি রুপগঞ্জের চনপাড়া বস্তিকেও যেন হারা মানাচ্ছে। মাদকের ব্যাপক প্রসার ঘটাতে গিয়ে এ এলাকাতে ইতিপুর্বে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটলেও জেলা পুলিশ যেন দেখেও না দেখা ভান করে রয়েছেন। তবে স্থানীয়দের মতে,পুলিশে সহজ-সরল উক্তি “মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্সে” রয়েছে এটা নিছক বোকা নারায়ণগঞ্জবাসীকে বোঝানোর একটি অপকৌশলমাত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান,ইসদাইর, ইসদাইর কাপুইরা পট্টি, জেলা পরিষদ,ইসদাইর রেললাইন এলাকা,চানমারী, চাষাড়া রেলষ্টেশন এলাকার মাদক স্পট নিয়ে প্রায় সময় সংঘর্ষের ঘটনা ঘটে। মাদক সম্রাজ্ঞী সীমার পুত্র নেংটা হোন্ডা দূর্ঘটনায় নিহত হয়। এতে রাজ্জাক জড়িত বলে সন্দেহ করে সীমা। ছেলের নিহতের ঘটনার প্রায় বছর দুয়েক মাদক সম্রাজ্ঞী সীমা ছিলেন মুন্সিগঞ্জে। সেখানে বসেই তার প্রতিদন্ধী রাজ্জাককে হঠাতে তার বাহিনীর অন্যতম সদস্য সেলিম পেদা,জাহিদ ও তার স্ত্রী বিলকিস এবং জুয়েলগংদের মাধ্যমে নিজেকে পুর্নবাসনের জন্য প্রায় ৫০ লক্ষ টাকা বাজেট নিয়ে এলাকাতে প্রবেশ করেন। এ জন্য মোবারক ও নজরুল নামে দুই যুবককে অপহরন করানো হয়। অপহৃত দুই জনের পরিবার থানায় রাজ্জাকগংদের বিরুদ্ধে মামলা করলেও পুলিশ এখনও পর্যন্ত অপহৃতদের জীবিত কিংবা মৃত উদ্ধার করতে পারেনি। তবে এ ঘটনার সন্দেহে থানা পুলিশ একাধিক আসামীকে গ্রেফতারও করেছে।
তারা আরও বলেন, মাদক বিক্রেতা শামীম হত্যাকান্ডের শিকার হলে রাজ্জাক ও তার পুত্র এবং সহযোগীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে রাজ্জাক বাহিনী দীর্ঘদিন এলাকা ছাড়া ছিল। পরে রাজ্জাক গং জামিন নিয়ে এলাকায় ফিরে এসে পুরোদমে মাদক ব্যবসা শুরু করে। অপরদিকে মাদক নিয়ে বিরোধের জেরে মামুন হত্যাকান্ডের অন্যতম আসামী হচ্ছেন লিমন যিনি নামধারী বিএনপি নেতা মাদক সম্রাজ্ঞী সীমা মাদক জগতের অন্যতম হোতা সেলিম পেদা।
সম্প্রতি মোবারককে অপহরন ঘটনায় মনিরের পুত্র জাকির বাহিনী ও মাদক সম্রাট রাজ্জাক জড়িত হলে মামলা হয়। এতে আবারো এলাকা ছাড়া হয় রাজ্জাক। তবে গুঞ্জন রয়েছে যে সম্প্রতি রাজ্জাকের বিরুদ্ধে কয়েকটি মামলার জন্য নাকি উচ্চ আদালত থেকে আগাম জামিনও নাকি এনেছেন তিনি।
এই সুযোগকে কাজে লাগিয়ে ইসদাইর এলাকার মাদক স্পটগুলো দখলে নেয় ওমর পেদার পুত্র সেলিম পেদা,মাদক সম্রাজ্ঞী সীমা,তাদের সহযোগী চানমারীর মাদক সম্রাজ্ঞী রুমি,সেলিম পেদার মেয়ের জামাই ফজর আলী, কাপুইরা পট্টির এলাকার পেটকাটা রকি,বাবু উল্লেখযোগ্য।
সেলিম পেদা ও সীমা ইসদাইর মন্দিরের পিছনে আস্তানা গড়ে তুলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও সেলিম পেদা ইসদাইরের ওসমানী ষ্টেডিয়ামের পেছনে চিকার বাড়িতে নতুন মাদক স্পট তৈরী করে বিশাল আস্তানা গড়ে তুলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজ্জাকের বিরুদ্ধে মামলা হওয়ার সুবাদে সেলিম পেদা ও সীমার নির্দেশে রাজ্জাকের বাড়ির ৪/৫টি ঘর ভাংচুর করে মুল্যবান মালামাল নিয়ে গেছে সেলিম সীমার অনুগতরা।
ইসদাইর এলাকার মাদক স্পটগুলোর দখল নিতে গিয়ে শামীম ও মানিক হত্যাকান্ডের ঘটনা ঘটলেও পুলিশ ইসদাইর ও তার আশপাশের এলাকার মাদক ব্যবসা বন্ধ করতে পারেনি। বরং দিনদিন মাদক ব্যবসা বেড়ে চলছে।
অপর দিকে ইসদাইর এলাকার মাদক বিক্রেতারা সিসি ক্যামেরা স্থাপন করে সব কিছু নিয়ন্ত্রণ করে। আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসার দৃশ্য দেখে ছটকে পড়ে মাদক বিক্রেতারা।
যারফলে আধিপত্য বিস্তার নিয়ে প্রায় সময় মাদক বিক্রেতা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বর্তমানে সেলিম পেদা ও সীমা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে ইসদাইর এলাকার মাদক স্পটগুলো। রাজ্জাক এর বাহিনী একের পর এক ঘটনার জন্মদিয়ে এলাকায় ফিরে আসতে অপতৎপরতা চালাচ্ছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!