নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি: সন্ত্রাসী সোহাগ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি: সন্ত্রাসী সোহাগ গ্রেপ্তার

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি চালিয়ে ত্রাস সৃষ্টি করা কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ সোহাগকে অবশেষে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তাকে আটক করা হয়।

তবে প্রশ্ন থেকে যাচ্ছে-এতদিন সে কার আশ্রয়ে ছিল?

কারা তাকে অস্ত্র ও মাদক কারবার চালিয়ে যেতে নিরাপদ শেল্টার দিয়েছে?

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে মোঃ সোহাগ (৩৪)-এর সঙ্গে তার দুই সহযোগী আব্দুল জলিল (২৫) ও মোঃ পারভেজ (২৪)-কেও গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গ্রেপ্তার সোহাগ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকার একাধিক অপরাধের ‘পরিচিত মুখ’।

গত ৬ মার্চ ২০২৫ তারিখে সে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক ছড়ায়।

ওই ঘটনার ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই সোহাগ আত্মগোপনে চলে যায়।

১০ মাস পলাতক-প্রশ্ন উঠছে শেল্টার নিয়ে
প্রায় ১০ মাস ধরে পলাতক থাকা সোহাগ কীভাবে এতদিন ধরা-ছোঁয়ার বাইরে থাকল-এ নিয়ে এলাকায় জোর আলোচনা চলছে।

স্থানীয়দের অভিযোগ, শক্তিশালী একটি চক্রের প্রত্যক্ষ মদদ ও শেল্টার ছাড়া এমন দুঃসাহসী সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সম্ভব নয়।

সচেতন মহলের দাবি, সোহাগের মোবাইল ফোনের কল লিস্ট, মেসেজিং অ্যাপ ও আর্থিক লেনদেন (মোবাইল ব্যাংকিং) খতিয়ে দেখে তার সঙ্গে জড়িত শেল্টারদাতা ও মূল হোতাদের দ্রুত শনাক্ত করতে হবে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন,
“মোঃ সোহাগ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজই নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে থাকা সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

উদ্ধারকৃত আলামত যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এলাকাবাসীর জোর দাবি করে বলেন :
সোহাগের শেল্টারদাতাদের অবিলম্বে গ্রেপ্তার,

তার কল লিস্ট ও যোগাযোগ নেটওয়ার্ক বিশ্লেষণ করে মূল হোতাদের শনাক্ত,

অস্ত্র ও মাদক সরবরাহকারী চক্রের বিরুদ্ধে ডিবি পুলিশ, র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত অভিযান।

সচেতন নাগরিকদের মতে, শুধু একজন সন্ত্রাসী গ্রেপ্তারেই থেমে থাকলে চলবে না।
নেপথ্যের রাঘববোয়ালদের আইনের আওতায় না আনতে পারলে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জ জেলায় সন্ত্রাস ও মাদকের শিকড় উপড়ে ফেলা সম্ভব হবে না।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!