নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আদমজী বিহারী ক্যাম্পে মিথুন-আরমান-পিচ্চির রমরমা মাদক ব্যবসা

আদমজী বিহারী ক্যাম্পে মিথুন-আরমান-পিচ্চির রমরমা মাদক ব্যবসা

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : মাদকবিরোধী অভিযানের মধ্যেও আদমজীর বিহারী ক্যাম্পে মিথুন আরমান ও পিচ্চির  নেতৃত্বে অবাধে চলছে রমরমা মাদক ব্যবসা। এ ক্যাম্পে হাত বাড়ালেই মিলছে মাদক। এটি দেশে বিহারিদের অন্যতম একটি বড় ক্যাম্প।এখানকার অসংখ্য অলিগলি আর ঘুপচি ঘরে প্রায় ১৯ হাজার বিহারির বাস। এই ক্যাম্প ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী মাদক সিন্ডিকেট।নজরদারি অপেক্ষাকৃত কম থাকায় ক্যাম্পগুলো অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিটি ক্যাম্পেই আস্তানা গেড়েছে অপরাধীরা। মেজরের ছেলে মিথুন, লোহা মনসুরের ছেলে পিচ্চি ও আরমানের নেতৃত্বে বিহারি ক্যাম্প, নতুন বাজার, চরশিমুলপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় হাত বাড়ালেই এখানে মিলে ইয়াবা, ফেনসিডিল, গাজা, বিয়ার, মদ, হেরােইন।  অভিযােগ রয়েছে, মাদক বিক্রিতে রাজি না হলে কুপিয়ে জখম করাসহ মিথ্যে মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। শীতলক্ষ্যা নদী বেষ্টিত এলাকা হওয়ায় সহজেই  মাদকের যােগান দিয়ে থাকে এমনকি মাদক সিন্ডিকেট  বাহিনীর সদস্যদের সাের্সরা এসব মাদক দ্রব্য পৌঁছে দেয় স্পটগুলােতে। এতে ওই চক্রের নিয়ন্ত্রণে এ এলাকায় গড়ে উঠেছে ১০টির অধিক মাদক স্পট। এলাকাবাসী জানায়,এসব মাদক স্পট থেকে সহজে তা গ্রহণ করে স্কুল-কলেজে পড়ুয়া তরুণ-তরুণীরা হয়ে পড়ে মাদকাসক্ত। ফলে এলাকায় চুরি, ছিনতাইসহ বেড়ে গেছে নানান অপকর্ম। বেড়েছে বিভিন্ন অসামাজিক কর্মকান্ড। মাদকে বুঁদ হয়ে আছে তরুণ সমাজের ভবিষ্যৎ কর্ণধাররা। এ এলাকায় কোনভাবেই ঠেকানাে যাচ্ছে না মাদকের আগ্রাসন। ক্যাম্পের পুরাে এলাকাটি হয়ে উঠেছে মাদকের অভয়ারণ্য। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, স্থানীয় রাজনৈতিক হােমরা -চোমরাদের মাসােয়ারা দিয়ে নব নব কৌশল অবলম্বন করে নির্বিঘ্নে তাদের মাদক‌ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব মাদক ব্যবসায়ীরা সকলেই নামেমাত্র কোন না কোন কাজ করে। আর সেই কাজের আড়ালে নিজে ও বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু নিয়ে চালিয়ে যাচ্ছে মাদক বাণিজ্য। ফেনসিডিল, ইয়াবা, গাজা, হেরােইন, মদ, বিয়ার হাত বাড়ালেই মিলে এখানে। ওদিকে থানা পুলিশের কার্যকরী অভিযান না থাকায় ৬নং ওয়ার্ডে বিহারি ক্যাম্পে মাদকের ব্যাপক বিস্তার বেড়েছে বলে অভিযোগ করেছে এলাকাবাসীর। থানা পুলিশের নামমাত্র  অভিযান দিয়ে মাদক ব্যবসা বন্ধ করা যাবে না বলেও তারা জানান। তাঁদের দাবী নাসিক ৬নং ওয়ার্ডকে মাদকের হাত থেকে রক্ষা করতে  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান প্রয়োজন। এক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!