নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
মামুন মাহমুদের নীল নকশা বাস্তবায়নে মান্নানকে কব্জার চেষ্টা!

মামুন মাহমুদের নীল নকশা বাস্তবায়নে মান্নানকে কব্জার চেষ্টা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে পরাজিত করতে নীল নকশা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ। সেই নীল নকশা বাস্তবায়নে তিনি মান্নানকে কব্জা করার পরিকল্পনা এটেঁছেন।
এ দিকে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ও গিয়াসউদ্দীনের সঙ্গে গোপন যোগাযোগের মাধ্যমে ষড়যন্ত্রে সক্রিয় ভুমিকা রাখছেন। মান্নানকে পরাজিত করতে মান্নানেরই নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক হওয়ার তদবির চালাচ্ছেন মামুন। তবে মামুন মাহমুদের এমন পাতা ফাঁদে মান্নান পা দিবে কিনা সেটা এখন দেখার বিষয়।
স্থানীয় নেতাকর্মীরা বলছেন, ৩ নভেম্বর আজহারুল ইসলাম মান্নানকে প্রাথমিক মনোনয়ন ও ২৪ ডিসেম্বর চূড়ান্ত মনোনয়ন দেয়ার পরেও মামুন মাহমুদ ও তার অনুগামীরা ধানের শীষের বিরোধীতা করে আসছেন।
২২ জানুয়ারী প্রথমবারের মত মামুন মাহমুদকে মান্নানের সঙ্গে বসতে দেখা যায়। তবে এর আগে জল ঘোলা করে নিজের চরিত্র চিনিয়েছেন মামুন মাহমুদ। চরম হিংস্বাত্মক মামুন মাহমুদ তার নেতাকর্মীদের বলেছেন, মান্নান এমপি হলে আমাদের রাজনীতি থাকবে না। যে করেই হোক মান্নানকে ঠেকাতে হবে। সেই নির্দেশেই মামুন মাহমুদের অনুগামী নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে মাঠে নামেনি। কিন্তু নামকাওয়ান্তে দলের পদ পদবী বাঁচাতে ধানের শীষের পক্ষে থাকার অভিনয় করেছেন মাত্র।
২২ জানুয়ারীর পরে এমন অভিনয়ই করছেন মামুন মাহমুদের অনুগামীরা।
এমনকি মামুন মাহমুদের অনুগামী অকিল উদ্দীন ভুঁইয়া, শাহ আলম হীরা, রিয়াজুল ইসলাম, সামসুউদ্দীন শেখ, গাজী মনির হোসেন, দেলোয়ার হোসেন খোকন ও জুয়েল রানার কাছে একাধিকবার মান্নানের প্রতিনিধি যোগাযোগ করলেও তারা ধানের শীষের পক্ষে কাজ করতে নামেননি। উল্টো তারা ষড়যন্ত্রকারী হিসেবে পরিচিত গিয়াসউদ্দীনকে সহযোগীতা করে আসছিলেন।
কিন্তু ২২ জানুয়ারী মান্নান ও মামুন মাহমুদের এক সঙ্গে বসার পর সিদ্ধিরগঞ্জে মামুন মাহমুদের অনুগামীরা ধানের শীষের পক্ষে আছেন বলে অভিনয় শুরু করে দিয়েছেন।
এতদিন মান্নানের পক্ষে যারা ঝান্ডা ধরেছিলেন তাদেরকে উল্টো বুঝানোর অপচেষ্টা করছেন।
ঘটনা সূত্রে, প্রাথমিকভাবে মনোনিত হওয়ার আগেই সোনারগাঁয়ে এক সমাবেশে মামুন মাহমুদ প্রতিশ্রুতি দিয়েছিলেন মান্নান মনোনয়ন পেলে সিদ্ধিরগঞ্জে সবার আগে তিনিই সমাবেশ করে দিবেন। কিন্তু মনোনয়ন পেয়ে মামুন মাহমুদের কাছে মান্নান গেলেও কোনো ধরণের সারা পায়নি মান্নান। উল্টো গিয়াস ও রেজাউল করিমের সঙ্গে জোট বেধে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধণ ও মশাল মিছিলে নেতাকর্মীদের অংশগ্রহণ করান তিনি।
একই সঙ্গে ৭ জন একজোট হয়ে মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে দলটির চেয়ারম্যানের বরাবর দরখাস্ত দেন মামুন মাহামুদ। ওই সময় নেতাকর্মীদের সাফ জানিয়ে দেন মান্নানকে কোনোভাবেই এমপি হতে দেয়া যাবে না। তাহলে আমাদের রাজনীতি শেষ হয়ে যাবে।
অনুসন্ধান বলছে, মামুন মাহমুদ নিজের পদ বাঁচাতে ধানের শীষের পক্ষে বক্তব্য রাখলেও ধানের শীষের ভোট সংগ্রহে তার ও তার অনুগামী নেতাকর্মীদের কোনো ভুমিকা নাই। এমন অবস্থায় গিয়াস ও রেজাউল করিমের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন মামুন মাহমুদ। মামুন এখন চাচ্ছেন কেন্দ্রীয় নেতাদের দিয়ে তদবির করিয়ে মান্নানের নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক হতে। এমন গুরুদায়িত্ব নিয়েই কেবল মান্নানকে পরাজিত করা সম্ভব। নেই নীল নকশা বাস্তবায়নে এটাই মামুন মাহমুদের প্রথম টার্গেট। পরিচালনা কমিটির দায়িত্ব নিয়ে প্রথমেই মান্নানের বিশ্বস্ত লোকজনকে মাইনাস করে তার ঢিলেঢালাভাবে নির্বাচন পরিচালনা করবেন। এতে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বা গিয়াসের জয়ের সম্ভাবনা তৈরি হবে। মামুন মাহমুদ চাচ্ছেন ভোটের মাঠে রেজাউল করিম কিংবা গিয়াসকে মাঠে রাখতে। যে কোনো সময় তাদের যেকোনো একজন নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিতে পারেন।
এতে অবাক হওয়ার কিছুৃ থাকবেনা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!