নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
বিজয় ছাড়া আমাদের আর কোনো অপশন নেই-কাসেমী

বিজয় ছাড়া আমাদের আর কোনো অপশন নেই-কাসেমী

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ–৪ আসনের জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “১২ তারিখের বিপ্লবে জিতা ছাড়া আমাদের আর কোনো অপশন নেই।”

শনিবার (২৪ জানুয়ারি) বাদ আছর ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নূরবাগ এলাকায় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি মনির কাসেমী বলেন, “এদেশের মানুষ শতকরা ৯০ ভাগ মুসলমান। মুসলিম জাতিসত্তা নিয়ে টিকে থাকার জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যুক্ত করেছিলেন।”

তিনি বলেন, “বিএনপিই একমাত্র দল, যারা ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেছে।”

গত ১৭ বছরের শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, “আমরা গোলামের জীবন যাপন করেছি। মসজিদে মন খুলে কথা বলতে পারিনি। মা–বোনেরা নিরাপদ ছিল না। যে ফ্যাসিস্ট আমাদের ওপর নির্যাতন চালিয়েছে, তাকে বিতাড়িত করে কি আবার নব্য ফ্যাসিস্টের হাতে দেশের চাবি তুলে দেব?”

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “যদি না দিতে চাই, তাহলে ১২ তারিখ খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে বিপ্লব করুন। সবাই প্রতিজ্ঞাবদ্ধ হোন—আমরা জিতবোই, ইনশাআল্লাহ।”

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, “যারা সমাজকে মাদকমুক্ত করতে চান, তারা সবাই খেজুর গাছের নিচে চলে আসুন। সবাইকে নিয়ে নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করবো।”

তিনি আরও বলেন, “এই আসনের সাড়ে পাঁচ লাখ ভোটারের হাত যদি আমার হাতের সঙ্গে যুক্ত হয়, আর আমার হাত যদি তারেক রহমানের হাতের সঙ্গে যুক্ত হয়—তাহলে এই দেশকে সিঙ্গাপুর বানাতে বেশি সময় লাগবে না।”

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া বলেন, “হাতি খাওয়া হারাম, হরিণ বড়লোকের খাবার, ফুটবল নিজেই লাথি খায়। কিন্তু খেজুর গাছের প্রতিটি অংশ উপকারী। তাই হাতি, হরিণ আর ফুটবল ছেড়ে খেজুর গাছে আসুন।”

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, “মুফতি মনির কাসেমী আমাদের জন্য আল্লাহর দান। দলের যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করবো।”

তিনি আরও বলেন, “আমরা শুনছি কেউ কেউ শত শত কোটি টাকা খরচ করছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা টাকার জন্য রাজনীতি করে না—তারা দল ভালোবাসে।”

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মো. মনিরুল আলম সেন্টু, হাজী মুহাম্মদ শহিদুল্লাহ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মো. বাবুল আহমেদ, আলহাজ্ব মাজহারুল আলম মিথুন, মো. এস এম আনিসুর রহমান, মো. আনোয়ার হোসেন, মো. মাসুম আহমেদ রাজু, মো. উজ্জ্বল মিয়া, হাজী মোহাম্মদ আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!