নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
পলাতক গডফাদার, দাপুটে ক্যাডার : মানুষ ভোট দিতে পারবে তো ?

পলাতক গডফাদার, দাপুটে ক্যাডার : মানুষ ভোট দিতে পারবে তো ?

প্রকাশিতঃ

গডফাদার পলাতক, ছায়া সক্রিয়: ফতুল্লায় পুরোনো ক্ষমতার নতুন আশ্রয়

নিজস্ব প্রতিবেদন  :

নারায়ণগঞ্জের ফতুল্লায় এখন আর প্রশ্ন নেই কে জিতবে নির্বাচন—প্রশ্ন একটাই, ভোট দিতে পারবে তো মানুষ ?

কারণ, শামীম ওসমান পালিয়ে গেলেও তার রেখে যাওয়া ভয়, ক্যাডার আর দখলদার রাজনীতি এখনো অটুট।

অনুসন্ধানে উঠে এসেছে ভয়ংকর এক বাস্তবতা—এক সময় আওয়ামী লীগের নাম ব্যবহার করে যারা খুন, চাঁদাবাজি, লুটপাট চালিয়েছে, তারা আজ নতুন রাজনৈতিক ব্যানারে ফের মাঠে নেমেছে। আদর্শ বদলায়নি, বদলেছে শুধু রঙ।

মামলার আসামি, কিন্তু আইনের ঊর্ধ্বে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামিরা আজ প্রকাশ্যে ফতুল্লায় হাঁটে—তাও জামিন ছাড়াই। বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদ আহমেদ এর অন্যতম উদাহরণ।

তার বিরুদ্ধে রয়েছে—

# বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪টি মামলা

# হত্যা, চাঁদাবাজিসহ ১৬টি মামলা

তবুও তিনি এলাকায় হুমকি দেন, প্রশাসনের দপ্তরেই ভয় দেখান।

ভোটারদের প্রশ্ন—আইন কি শুধু সাধারণ মানুষের জন্য ?

দল বদলের নাটক, অপরাধের দায় মাফ

মনিরুল আলম সেন্টু—এক সময় প্রকাশ্যে শামীম ওসমানকে ‘পীর’ বলে সম্বোধন করেছেন। কোটা আন্দোলনের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘যুদ্ধের’ ডাক দিয়েছেন। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করায় তাকে বহিষ্কার দেখানো হয়েছিল।
কিন্তু এখন ?

বহিষ্কার তুলে নেওয়া হয়েছে।

প্রশ্ন উঠছে—খুনের হুমকি দিলে অপরাধ, আর ক্ষমতাবানের পক্ষে থাকলে পুরস্কার ?

গডফাদারের সাথে এখনো লাইভ যোগাযোগ

ফেরদাউসুর রহমান—ওসমান পরিবারের ঘনিষ্ঠ। অনুসন্ধানে জানা গেছে, তিনি এখনো পলাতক শামীম ওসমান ও তার ক্যাডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
এক সময় ইসলামী সংগঠনের ব্যানারে নৌকার পক্ষে শোডাউন, এখন বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার।

স্থানীয়রা বলছেন—ওসমান পালাইছে, কিন্তু তার লোক পালায় নাই।”

ভোটের আগেই হুমকি শুরু

নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম সরাসরি অভিযোগ করেছেন—ভোটের আগেই সাধারণ মানুষকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে।

একজন ভোটার বলেন,আমরা বুঝে গেছি—ভোট মানে শুধু ব্যালট না, সাহসও লাগে।”

প্রশাসনের দপ্তরেই হুমকি, তবুও নীরবতা

ইউপি সদস্য হাসনা ভানু অভিযোগ করেন—রশিদ আহমেদ অভিযোগ তুলে না নিলে তাকে হত্যা করে লাশ গুমের হুমকি দিয়েছেন। এই ঘটনা ঘটেছে উপজেলা প্রশাসনের দপ্তরেই।

প্রশ্ন উঠছে—প্রশাসনের ঘরেও যদি নিরাপত্তা না থাকে, ভোটকেন্দ্রে কী হবে?

পুরোনো ত্রাস, নতুন রাজনীতি

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় এই চক্রটি—
# ব্যবসা প্রতিষ্ঠান দখল

# ফেরিঘাট নিয়ন্ত্রণ

# ইটভাটা থেকে চাঁদা

# বাড়িঘরে লুটপাট চালিয়েছে

সরকার পতনের পর তারা থামেনি—বরং এখন আরও মরিয়া।

ফতুল্লার ভোটারদের মুখে এখন একটাই কথা

এই নির্বাচন কি জনগণের ভোটে হবে,
নাকি পলাতক গডফাদারের রেখে যাওয়া বন্দুকের ছায়ায় ?

প্রশাসনের নীরবতা এখন আর নিরপেক্ষতা নয়—এটি ভয়ংকর বার্তা।

কারণ, ইতিহাস বলে—
যেখানে অপরাধীরা নিশ্চিন্ত, সেখানে ভোট কখনো স্বাধীন হয় না।

 

source of news : nnu24.com

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!