ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম ৩১ জানুয়ারী শনিবার সকাল থেকেই কুতুবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আলীগঞ্জের বিভিন্ন এলাকায় তার নির্বাচনী গণসংযোগ করেছেন।
সকাল সাড়ে দশটায় আলীগঞ্জ এরশাদ কলোনী থেকে শুরু করে আলীগঞ্জ এলাকার প্রধান রাস্তা ও অলিগলিতে গিয়ে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন। এসময় ভোটারদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাড়া পান।
গনসংযোগ কালে সংক্ষিপ্ত বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম বলেন, দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি, মানুষ ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সারা দেশে নির্বাচনী গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষ এখন আর হুমকি ধামকি কে ভয় পায়না। আইন শৃঙ্খলা বাহিনী আমাকে কথা দিয়েছেন তারা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করবেন। আমি আইন শৃঙ্খলা বাহিনী প্রতি আস্থাশীল। নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল। আমি আশা নয় বিশ্বাস করি তারা দেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবেনভ আগামী ১২ ফেব্রুয়ারী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হরিন প্রতীকের বিজয় হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহিদ হাসান রোজেল, এমএ আকবর, নজরুল ইসলাম পান্না, নুরুল ইসলাম মেম্বার, আবু বখতিয়ার সোহাগ সহ আলীগঞ্জ এলাকার মুরুব্বি, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




