নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহাবুদ্দিন গংদের ঘর নির্মান
সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
Next
Prev
প্রচ্ছদ
বহিস্কারই বিএনপির সর্বনাশের আভাস!!

বহিস্কারই বিএনপির সর্বনাশের আভাস!!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
সারাদেশের ন্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ার ফলে বহিস্কারের রাজনীতি শুরু করেছে বিএনপি। ফলে এ বহিষ্কারই সর্বনাশ হয়ে দাঁড়াতে পারে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ের মুকুট মাথায় পড়তে।
অনুসন্ধানে জানা যায়, এই আসনটিতে এ পর্যন্ত যে সকল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদেরকে বহিষ্কার করা হয়েছে উক্ত বহিস্কৃত নেতার কর্মী ও সমর্থকরা প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে। তাদের একটি লক্ষ্য তারা যুদ্ধের ময়দানে নেমেছে যেভাবেই হোক তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে ঘরে ফেরার।
২০২৬ সালের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিদ্রোহী প্রার্থী হওয়ার অভিযোগে সারা দেশে অনেক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে।
এই ব্যাপক বহিষ্কারের ফলে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন, যা দলের সাংগঠনিক শক্তি দুর্বল করছে এবং নির্বাচনের মাঠে বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ বা নেতিবাচক প্রভাব ফেলছে ।
সারা দেশে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী ও নেতাকর্মীদের বহিষ্কারের একটি বড় তালিকা তৈরি করে বিএনপি’র মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কার করেছে। যারা বিএনপি দলকে ভালোবেসে মামলা হামলার শিকার হয়ে বিগত স্বৈরাচারী হাসিনার শাসনামলে জেল খেটেছে তারা কখনো আন্দোলন সংগ্রামে পিছপা হয় নি।
দলের জ্যেষ্ঠ বা গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের বহিষ্কারের ফলে দলের অভ্যন্তরে ফাটল ধরে সাংগঠনিক দুর্বলতা এবং নেতাকর্মীদের মধ্যে ভীতি তৈরি হয়, যা দলের সর্বনাশের কারণ কারন হয়ে দাঁড়িয়েছে।
তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ-৪ আসনের মতো এলাকায়, বিএনপির মূল প্রার্থীর বিপরীতে বহিষ্কৃতরা বিদ্রোহী প্রার্থী হয়ে নিজেদের মত করে কাজ করে যাচ্ছে। এই আসনটিতে মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রামের নেতা সবচাইতে বেশি বহিষ্কার হয়েছে । আর এই আসনটিতেই বহিষ্কৃত নেতা নেতাকর্মীরা বিদ্রোহী হয়ে তাদের একটি লক্ষ্য তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে।
বিপুল সংখ্যক নেতাকে বহিষ্কার করায় দলের তৃণমূল পর্যায়ে বড় ধরণের ভাঙন বা সাংগঠনিক সংকট তৈরি হওয়ার কারণে নির্বাচনে বিএনপির জন্য বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের কারণে নির্বাচনে বিএনপির ভোট কমে যাওয়ার মত অবস্থা তৈরি হয়েছে এবং এটি একটি সর্বনাশ বা বড় ধরণের রাজনৈতিক ক্ষতি হিসেবে গণ্য হচ্ছে।
বহিষ্কৃত বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী নেতাকর্মীদের মন্তব্য দলের দূর সময়ে আন্দোলন সংগ্রামে থেকে আমারা মামলা হামলা শিকার হয়েছি দল যখন আমাদের দেখেনি আমরা দল দেখবো না।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক বহিস্কৃত নেতা ও তাদের অনুগতরা বলেন, বিগত ১৭ বছরে আমরা যেভাবে মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছি সেই সময়ে এ নেতারা কোথায় ছিলেন যারা বর্তমানে আমাদের ত্যাগী নেতাদেরকে বহিস্কার করছেন। গত ১৭ মাসে যারা বিভিন্ন চাদাঁবাজি,দখলবাজি ও লুটতরাজ করে এলাকার সাধারন ভোটারদের মনমানসিকতা নষ্ট করেছে সেই অপরাধীদেরকে দলে পুর্নবহাল করে আমাদের ত্যাগীদেরকে বহিস্কার করছেন এটা কোন রাজনীতি। ১৭ বছর যখন আমরা পরিবার-পরিজনকে একা ফেলে রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে মামলা-হামলার শিকার হয়ে জেল খেটেছি এবং পরিবারের সদস্য না খেয়ে দিনানিপাত করেছিলো তখন কিন্তু এ সকল নেতারা পাশে ছিলেন না যারা বর্তমানে বহিস্কারের রাজনীতি মেতে উঠেছেন। তখন আমাদের পাশে ছিলেন সদ্য বহিস্কৃতরা। তারা আরও বলেন,আমরা অবশ্যই দলকে ভালবাসি। কিন্তু বিগত সময়ে যারা আমাদেরকে দেখভাল করেছেন তাদেরকে তো আর ভুলতে পারা যায়না।
তারা আরও বলেন, জোট করলেই যদি ভোট পেয়ে সংসদে যাওয়া যেতো তাহলে অনেকেই বিভিন্ন জোটে থেকে নির্বাচনে অংশ নিতো। তবে ভোটের মাঠে গ্রহনযোগ্য থাকতে হয়। যে গ্রহনযোগ্যতার কারনে বিএনপি থেকে বহিস্কৃত নেতারা প্রার্থী হয়েছেন। এবং আমরা সেই গ্রহনযোগ্য ব্যক্তির পেছনে থেকে নির্বাচনে জয়লাভে যথেষ্ট ভুমিকা পালন করবো। তারা ক্ষোভের সাথে আরও বলেন,নির্বাচনকালীন সময়ে যে কোন দল হোক না নেতাকর্মীদের বহিস্কার করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারার সামিল যেটা করেছে এবং করছে বিএনপি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!