নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
সন্ত্রাসী ‘কিলার মুসলিম’কে সঙ্গে নিয়ে গিয়াস উদ্দিনের গণসংযোগ, তীব্র সমালোচনা

সন্ত্রাসী ‘কিলার মুসলিম’কে সঙ্গে নিয়ে গিয়াস উদ্দিনের গণসংযোগ, তীব্র সমালোচনা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা মডেল থানার আলোচিত যুবদল কর্মী আলকাছ ও স্বেচ্ছাসেবকলীগের কর্মী কাদির হত্যা মামলার প্রধান হোতা মুসলিম ওরফে ‘কিলার মুসলিম’কে সঙ্গে নিয়ে ভোটের গণসংযোগে অংশ নিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মহল ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচনী মঞ্চে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও খুনিদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিলেও বাস্তবে গিয়াস উদ্দিন নিজেই শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি মুসলিমকে সঙ্গে নিয়ে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
রোববার সকালে ফতুল্লা রেলস্টেশন এলাকায় গিয়াস উদ্দিনের গণসংযোগ চলাকালে মুসলিম ও তার সহযোগীদের প্রকাশ্যে উপস্থিতি এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের জন্ম দেয়। অনেকেই এ ঘটনাকে ‘অপরাধীদের পুনর্বাসনের রাজনৈতিক চেষ্টা’ বলে মন্তব্য করেছেন।
স্থানীয় সূত্র জানায়, মুসলিম ফতুল্লার দাপা ইদ্রাকপুর বেপারীপাড়া এলাকায় একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের সামনে প্রকাশ্যে গুলি করে স্বেচ্ছাসেবকলীগের কর্মী কাদিরকে হত্যা করে। একই ঘটনায় যুবদল নেতা তুষার আহমেদ মিঠুকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হলেও তিনি প্রাণে বেঁচে যান।
এছাড়া যুবদল কর্মী আলকাছকে বাসা থেকে ডেকে এনে হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করে তার লাশ দাপা খোজপাড়া এলাকার মেরিনা গার্মেন্টসের সামনে ফেলে রাখা হয়।
দুটি হত্যাকান্ডের ঘটনায় মামলা হলেও পরবর্তীতে মুসলিম ও তার সহযোগীদের লাগাতার হুমকির মুখে নিহতদের পরিবার মামলা তুলে নিতে বাধ্য হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ৫ আগস্টের পর থেকে মুসলিম ফতুল্লা রেলস্টেশন, দাপা খোজপাড়া, বেপারীপাড়া, কবরস্থান সড়ক, সাহারা সিটি বালুর মাঠসহ আশপাশের এলাকায় কার্যত ত্রাসের রাজত্ব কায়েম করে। পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে মাছ লুট, বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, লুটপাট ও নিয়মিত চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
একই সঙ্গে রেলস্টেশন, সাহারা সিটি বালুর মাঠ, হক রোলিং মিল গলি ও কবরস্থান সড়কসহ আশপাশের অলিগলিতে গড়ে তোলে মাদকের প্রকাশ্য বাজার। নিজস্ব কোনো বৈধ ব্যবসা না থাকলেও তার চলাফেরায় দেখা যায় অস্বাভাবিক আলিশান জীবনযাপন।

৫ আগষ্টের পর এ মুসলিম ও তার বাহিনীর লোকজন খবুরউদ্দিন খবু’র নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটায়। বর্তমানে মুসলিমের অফিসে যে টিভি রয়েছে সেটাই নাকি খবু’র বাড়ি থেকে লুট করে আনা টিভি, জানান নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলেছে একজন কথিত অপরাধবিরোধী প্রার্থী কীভাবে প্রকাশ্যে একজন শীর্ষ সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালান? তারা দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও তদন্তের দাবি জানিয়েছেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!