নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত

ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত

প্রকাশিতঃ

‎‎ষ্টাফ রিপোর্টার:
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান”মারকাযুন নুজুম ইন্টারন্যাশনাল মাদরাসার” উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শনিবার বিকেল তিনটায় ফতুল্লার লালপুরে অবস্থিত মারকাযুন নুজুম মাদরাসার অডিটোরিয়ামে এই কর্মসূচির আয়োজন করেন উক্ত মাদরাসার প্রিন্সিপাল ও ইসলামী বক্তা মুফতী ইয়াসিন আকরাম নবীনগরী।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালপুর পৌঁষার পুকুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি মুহাম্মাদ মুসলিম উদ্দিন মুসা এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফতুল্লা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের মেম্বার কাজী মুহাম্মাদ মাঈনুদ্দিন।
‎আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে মুফতী আলাউদ্দীন বদর যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন ১৭ই রমজান সত্য ও মিথ্যার পার্থক্যকারী দিবস। ঈমানি শক্তি ও আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো বদর যুদ্ধ। প্রতিকূল পরিস্থিতিতেও অল্প সংখ্যক সাহাবী নিয়ে নবী করীম (সা.) যে সাহসিকতা ও ঈমানি দৃঢ়তা দেখিয়েছিলেন, তা বর্তমান সময়ের মুসলমানদের জন্য অনুসরণীয়। তিনি আরোও বলেন, বদর দিবসের শিক্ষা হলো- ন্যায়ের পথে থাকলে বিজয়ী হওয়া সম্ভব। অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে বদর যুদ্ধের চেতনা আমাদের অনুপ্রাণিত করে। উক্ত অনুষ্ঠানে বদর যুদ্ধের তাৎপর্য ছাড়াও বক্তারা মারকাযুন নুজুম মাদরাসার ঈর্ষণীয় সাফল্যের ভুয়সী প্রশংসা করেন। তারা বলেন এই মাদরাসা প্রতিষ্ঠা হয়েছে মাত্র কয়েক বছর। এই কয়েক বছরের মধ্যেই উক্ত মাদরাসা পড়ালেখা দিয়ে নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে সুনাম কুড়িয়েছে, আলহামদুলিল্লাহ।
‎‎এই মাদরাসার ছাত্র-ছাত্রীরা ইতিমধ্যে জাতীয় মঞ্চে অবদান রাখতে সক্ষম হয়েছে। কুরআন কম্পিটিশনে চ্যানেল ২৪ ও আর টিভিতে অংশগ্রহণ করাটা আমাদের এলাকার জন্য গৌরবের বিষয়। তারা আরোও বলেন জাতীয় টেলিভিশনগুলোতে যখন অত্র মাদরাসার প্রতিবেদনমূলক নিউজ দেখি, তখন সত্যিই আমরা অভিভূত হই। উদাহরণ টেনে এলাকার কৃতি সন্তান মুফতী আল আমিন শেখ বলেন কিছুদিন আগে অত্র মাদরাসা থেকে একজন ছাত্র মাত্র ১২০ দিনে কুরআনে হাফেজ হওয়ায় আর টিভিকে নিউজ করতে দেখেছি। শুধু তাই নয়, এই মাদরাসার ছাত্রীরাও পিছিয়ে নেই! চ্যানেল টুয়েন্টিফোরে প্রচারিত সময়ের সেরা হাফেজ কুরআন প্রতিযোগিতায় এই মাদরাসার ছাত্রীরা অংশগ্রহণ করে ইতিমধ্যে কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। আমরা অত্র মাদরাসার উত্তরোত্তর সফলতা কামনা করি। আশা করি এই মাদরাসার ছাত্র-ছাত্রীরা একসময় জাতীয় মঞ্চ ডিঙিয়ে আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রতিভা বিকশিত করবে, ইনশাআল্লাহ।
‎‎আলোচনা শেষে বদর যুদ্ধের শহীদদের স্মরণে ও রমজানের পবিত্রতা রক্ষায়, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় এবং ইরান-ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ মুনাজাত করা হয়।
‎মুনাজাত শেষে আগত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
‎‎উক্ত ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন,‎অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবক মুহাম্মাদ সেলিম আহমাদ, আল আমিনবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি আরিফুর রহমান জনি, বাইতুল কুরবান জামে মসজিদ এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও পৌঁষার পুকুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!