নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলীতে ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ মিন্টু,রশিদ,আল আমিন ইকবাল সহ যারা

বক্তাবলীতে ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ মিন্টু,রশিদ,আল আমিন ইকবাল সহ যারা

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী  ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় আনন্দের ইমেজ সৃষ্টি হয়েছে।
সম্ভাব্য প্রার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে তার অনুসারীদেরকে  প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। এমন কি অনেক প্রার্থী সরাসরি এলাকায় গিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় করছেন।
জাগো নারায়ণগঞ্জ ২৪ ডট কম এর অনুসন্ধানে বক্তাবলীতে একাধিক প্রার্থী নাম পাওয়া গেছে।
আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে রয়েছেন চরবয়রাগাদী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিন্টু, রামনগর গ্রামের আল আমিন ইকবাল, মধ্যনগর গ্রামের মিলন মেহেদী, রাজাপুর গ্রামের নজরুল ইসলাম বাবুল, রাধানগর গ্রামের আকবর আলী সুমন ও আবুল হোসেন,পূর্ব গোপালনগর গ্রামের আব্দুর রশিদ চেয়ারম্যান এরা সকলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী।
অপরদিকে জামায়াতে ইসলামী ও এনসিপির সমর্থন নিয়ে নির্বাচন করবেন আবু বক্কর সিদ্দিক ও প্রভাষক সাইদুর রহমান বাচ্চু।
এছাড়াও আরো ২/৩ জন প্রার্থী হতে পারেন যারা নাম গোপন রাখার অনুরোধ জানিয়েছেন।
জানা যায়, বিগত ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী। তার সাথে রাধানগর গ্রামের আবুল হোসেন নির্বাচন করে একাধিকবার পরাজিত হন। তিনিও এবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন।
স্থানীয় এলাকাবাসীর ও ভোটারদের সাথে আলোচনা করে জানা গেছে, বিএনপি যদি একজন প্রার্থী দিতে ব্যর্থ হয় তাহলে চেয়ারম্যান পদে জামায়াত- এনসিপির প্রার্থীরা নির্বাচিত হবেন এটা নিশ্চিত। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল যার প্রমান।
কারণ বিএনপিতে কেউ কারো কথা শুনতে নারাজ।এ পর্যন্ত বিএনপি থেকে ৭ থেকে ৮ জন নির্বাচন করবেন বলে এলাকায় প্রচারণা রয়েছে।
একটি সূত্র হতে জানা যায়, বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক আকবর আলী সুমন, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিলন মেহেদী, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, বক্তাবলী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আল আমিন ইকবাল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রশিদ চেয়ারম্যান,  রাধানগর গ্রামের মোহাম্মদ আবুল হোসেন।
এরা প্রত্যেকে স্ব স্ব  উদ্যোগে বিএনপির জেলা ও থানা কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।
অপরদিকে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে জামায়াত- এনসিপি। তাদের সমর্থন পেতে পারেন বক্তাবলী ইউনিয়ন জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক ও মাহবুবুর রহমান স্কুল এন্ড কলেজের প্রভাষক সাইদুর রহমান বাচ্চু আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক শিক্ষানুরাগী মোহাম্মদ মিন্টু।
মোহাম্মদ  এবারেই প্রথম নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন। যার নামের আগে কোন ধরনের খারাপ রেকর্ড নেই।
ক্লিন ম্যান হিসেবে মোহাম্মদ মিন্টু ভোটারদের কাছে এগিয়ে থাকবেন বলে তার অনুসারীরা প্রত্যাশা করছেন।
কে হবেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের অভিবাবক এ প্রহর গুনছে ইউনিয়ন বাসী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!