সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মিতালী মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকাস্থ মিতালী মার্কেট প্রাঙ্গনে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে স্মৃতিচারণ করা হয়।
মিতালী মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এবং কোষাধক্ষ আব্দুর রহিম সাজুর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও মিতালী মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিতালী মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু সাইদ ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সহ-সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নূর আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বকুল ও সাংগঠনিক সম্পাদক মো: ইমরান হোসেন সহ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ প্রমূখ।



