নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
গুম হওয়া শুভর লাশ রুপগঞ্জে শনাক্ত : ডেবিড ভাইগ্না রানার নেতৃত্বেই কি গুম ?

গুম হওয়া শুভর লাশ রুপগঞ্জে শনাক্ত : ডেবিড ভাইগ্না রানার নেতৃত্বেই কি গুম ?

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জেগুম থেকে লাশ’— ক্রসফায়ার অতীতের ছায়ায় নতুন আতঙ্ক

নারায়ণগঞ্জ আবারও কেঁপে উঠেছে এক নৃশংস হত্যাকাণ্ডে, যেখানে ‘গুম’ হয়ে যাওয়া এক তরুণের লাশ মিলেছে সেতুর নিচে।

ঘটনাটি শুধু একটি খুন নয়—এটি যেন অতীতের অন্ধকার ইতিহাসেরই পুনরাবৃত্তি, যেখানে ক্রসফায়ার, সন্ত্রাস আর ক্ষমতার ছত্রছায়ায় অপরাধের ভয়াল সংস্কৃতি আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

২০০৪ সালে জামায়াত-বিএনপি জোট সরকারের সময় ক্রসফায়ারে নিহত কুখ্যাত অপরাধী মমিনউল্লাহ ডেভিডের নাম নতুন করে আলোচনায় এসেছে।

দুই দশক পর, তারই ভাগিনা—নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানার বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর ‘গুম ও হত্যার’ অভিযোগ। শহরজুড়ে এখন একটাই প্রশ্ন—ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্তি করছে ?

গুমের শিকার হওয়া শুভ (২১) আর জীবিত নেই।

গত ৩০ মার্চ রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশটি অবশেষে শনাক্ত হয়েছে—এটি সেই নিখোঁজ শুভরই মরদেহ। তাকে নির্মমভাবে হত্যা করে ফেলে রাখা হয়েছিল, যেন মানুষের জীবনের কোনো মূল্যই নেই।

মামলার বিবরণে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র।

গত ২৯ মার্চ সন্ধ্যায় মোবাইল ফোনে ডেকে নিয়ে যাওয়া হয় শুভকে। এরপর পূর্ব শত্রুতার জেরে তাকে মারধর করে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা।

অভিযোগ রয়েছে, চাষাঢ়া রেললাইন সংলগ্ন একটি গ্যারেজে তাকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। তারপর পরিকল্পিতভাবে লাশ গুমের চেষ্টা—কিন্তু শেষ পর্যন্ত লাশই হয়ে উঠেছে সবচেয়ে বড় সাক্ষী।

এই ঘটনায় নিহতের মা মাকসুদা বেগম ১ এপ্রিল ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

প্রধান আসামি করা হয়েছে এই ক্রসফায়ারে নিহত ডেভিডের ভাইগ্না সাখাওয়াত হোসেন রানাকে।

মামলায় আরও যাদের নাম এসেছে তারা হলেন—কাশেম, সাব্বির, শাকিল, পাপ্পু, আলী মিয়া, জাহিদ, আব্দুর রাজ্জাক, ওয়াসিম, লাল শুভসহ অজ্ঞাত আরও কয়েকজন।

এদের অধিকাংশই ফতুল্লার ইসদাইর বস্তি এলাকার বাসিন্দা।

ইতোমধ্যে সাব্বির, রাজ্জাক ও মহসিনকে গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তকারী কর্মকর্তা এসআই মিলন ফকির জানিয়েছেন, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার গভীরে পৌঁছাতে অভিযান অব্যাহত রয়েছে।

তবে প্রশ্ন একটাই—কেন এখনো এই ধরনের গুম ও হত্যাকাণ্ড ঘটছে ? কারা দিচ্ছে এসব অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় ?

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অথচ তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বরাবরই ছিল রহস্যজনক নীরবতা।

শুভর পরিবার যখন ছেলের জীবনের জন্য আকুতি জানাচ্ছিল, তখন হয়তো সে ইতোমধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। এই নির্মম বাস্তবতা শুধু একটি পরিবারের নয়—এটি পুরো সমাজের নিরাপত্তাহীনতার প্রতিচ্ছবি।

নারায়ণগঞ্জ এখন উত্তাল। চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু এই হত্যাকাণ্ড। মানুষ জানতে চায়—আইনের শাসন কি আদৌ আছে, নাকি ক্ষমতার দাপটে অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে ?

এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে—গুম ও ক্রসফায়ারের ভয়াল সংস্কৃতি কখনোই সত্যিকারের শেষ হয়নি।

এটি শুধু রূপ বদলেছে, চরিত্র বদলেছে, কিন্তু নির্মমতা রয়ে গেছে একই।

এখন সময় কঠোর পদক্ষেপের। নয়তো আজ শুভ, কাল আরেকজন—এই অন্ধকার চক্র চলতেই থাকবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!