নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
মোন্তাজ মিয়া থেকে মমতাজ বেগম: সাবেক মেয়র আইভীগংয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ!!

মোন্তাজ মিয়া থেকে মমতাজ বেগম: সাবেক মেয়র আইভীগংয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ!!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
মো.মোন্তাজউদ্দিন মিয়া নাম কর্তন করে মোসা.মমতাজ বেগমের নামে ভুয়া দলিল সৃজনের মাধ্যমে নামজারী করে জমি দখলে নেয়ার অভিযোগে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ২য় আদালত নারায়ণগঞ্জে এনসিসি সাবেক মেয়র ডা: সেলিনা হায়াত আইভী তার দুইভাই মো.উজ্জল ও রিপনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জমির মুল মালিক দেওভোগ এলাকার মৃত.মোকসেদ আলীর ছেলে মো.মোন্তাজউদ্দিন মিয়া যার নং ( ১৪৫/২০২৫ইং)। মামলায় অন্যান্য আসামীরা হলেন,মোসা.মিনু আক্তার,মোসা.লাকী বেগম,সাব রেজিষ্টার নারায়ণগঞ্জ সদর,জেলা রেজিষ্টার নারায়ণগঞ্জ,দলিল লেখক শ্রী স্বদেশ রক্ষন দত্ত, দেওভোগের মৃত.মুন্সী জামালউদ্দিনের ছেলে তৈয়ব মুন্সি,সহকারী কমিশনার ( ভুমি ) ফতুল্লা সার্কেল এবং ইউনিয়ন ভুমি অফিস কাশিপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
মামলায় দেওভোগ এলাকার মৃত.মোকসেদ আলীর ছেলে মো.মোন্তাজউদ্দিন মিয়া উল্লেখ করেন যে, জেলা সাবেক ঢাকা হালে নারায়ণগঞ্জ এর ফতুল্লা বড় দেওভোগ মৌজাস্থিত সিএস ৬৫৯,এসএ ৫১৪,আরএস ৮২৪ নং খতিয়ানভুক্ত। নালিশা সিএস ৭১৬ নং দাগের মুল মালিক ছিলেন শেখ নাগরী দাই। শেখ নাগরী দাই নালিমা ভুমিতে ভোগ দখলকার থাকাবস্থায় মৃত্যুবরন করলে তার ওয়ারিশ হিসেবে হাওয়া বিবিসহ অন্যান্য ওয়ারিশগন নালিশা ভুমিতে ভোগ দখল থাকাকালে উক্ত হাওয়া বিবিসহ অন্যান্য ওয়ারিশাদের নাম লিপিবদ্ধ হয়ে এসএ পর্চা চুড়ান্ত হয়।
হাওয়া বিবি নালিশা ভুমি পৈত্রিক ওয়ারিশ সুত্রে এবং এসএ রেকর্ডিও মালিক এবং ভোগ দখল থাকাবস্থায় ১৯৭২ সালের ২২ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ১১২৭ নং সাব কবলা দলিলমুলে মোন্তাজউদ্দিন মিয়ার নিকট সাব বিক্রয় করে নি:স্ববান হয়। মোন্তাজউদ্দিন উক্ত ভুমি খরিদ সুত্রে মালিক হয়ে ভোগদখল থাকাবস্থায় আরএস জরিপকালে আরএস ৮২৪ নং খতিয়ানে নিজ নাম রেকর্ডভুক্ত করে আরএস পর্চা চুড়ান্ত করেন।
তপসিল বর্নিত উক্ত ভুমিতে মোন্তাজউদ্দিন খরিদসুত্রে মালিক হয়ে আরএস রেকর্ডে নিজ নাম লিপিবদ্ধ করে আরএস ১১৬১,১১৬২ নং দাগে ভোগ দখল থাকাবস্থায় স্থানীয় ভুমি অফিসে তার খরিদি ভুমি নামজারী করতে গেলে স্থানীয় ভুমি অফিস দলিলপত্র পর্যালোচনা কওে দেখতে পায় যে মোন্তাজউদ্দিনের খুরদা দলিলে ভুল বশত: এসএ ৫১৪ নং খতিয়ানের স্থলে এসএ ৫২৪ খতিয়ান নং এবং এসএ ৭১৬ নং দাগের স্থলে ৬৭৮ নং দাগ লিপিবদ্ধ হয়েছে। পরে মোন্তাজউদ্দিন দলিলের ধাত্রী হাওয়া বিবি মৃত্যুবরন করায় তার ওয়ারিশ কন্যা সাহানারা বেগম এবং পুত্র মো.মোতালেবের মাধ্যমে বিগত ২০১২ সালের ২০ নভেম্বর ফতুল্লা সাব রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ১৫৩০৬ নং ভ্রম সংশোধন দলিল মুলে সঠিক খতিয়ান দাগ নং ৫১৪ এবং সঠিক দাগ নং ৭১৬ লিপিবদ্ধ করিয়া দলিল সংশোধন করিয়া নেয়। তারপর বিগত ২০১৪ সালের ২৭ জুলাই নামজারী জমাভাগ নং ০২-০০৩৩/১৪-১৫ বলে নিজ নামে আরএস ১৬৬১,১৬৬২ নং দাগে ৪.৫০ শতাংশ ভুমি নামজারী জমাভাগ করে নালিশা ভুমিতে বাউন্ডারী ওয়াল নির্মান করে সেমিপাকা ঘর নির্মান করে ভোগদখলে আছি।
এভাবে “ক” তপফিল বর্নিত নালিশা ভুমি ভোগদখল থাকাবস্থায় নালিশা ভুমির হাল সাং পর্যন্ত খাজনা পরিশোধ করতে গেলে স্থানীয় ভুমি অফিসে অথ্যাৎ ১১নং বিবাদীর অফিসে গিয়ে জানতে পারি যে,১-৫ নং বিবাদীগন তাদের মা মোসা.মমতাজ বেগম নালিশা ভুমি তাহার নিজ নামে বেআইনীভাবে নামজারী করে নিয়েছেন। এ সংবাদ শুনে আমি হতভম্ব হয়ে পড়ি। পওে ১০ নং বিবাদীর অফিসে গিয়ে ১-৫নং বিবাদীগনের মায়ের নামে নামজারী জমাভাগ ০২-০০৭৯/১৫-১৬নং তারিখ ০৯/০৯/২০১৫ এর নথি পর্যালোচনা করে দেখি যে,১-৫ নং বিবাদীগনের মাতা মোসা.মমতাজ বেগম নিজেকে গ্রহীতা দেখাইয়া এবং বাদীকে দাতা সাজাইয়া বিগত ১৫/০৬/৭৬ইং তারিখে নারায়ণগঞ্জের রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রারকৃত ২৮৫৪ নং একটি সাফ কবলা ভুয়া দলিল সৃজন করে উক্ত ভুয়া দলিল মুলে নামজারী করে নিয়েছে।
পরবর্তীতে “খ” তফসিল বর্নিত বেআইনীভাবে সৃজিত দলিলের গ্রহীতা মোসা.মমতাজ বেগম ১-৫নং মুল বিবাদীগনতে ওয়ারিশ বিদ্যমান রেখে মারা যান। ১০নং বিবাদীর অফিস হতে ভুয়া দলিলের ফটোকপি পেয়ে বিগত ১১/০২/২৫ইং তারিখে ৬নং বিবাদীর অফিস হতে “খ” তফসিল বর্নিত বেআইনী দলিলের নকল উত্তোলন করে “খ” তফসিল বর্নিত ভুয়া দলিল সর্ম্পকে সঠিকভাবে অবগত হয়। বাদী উক্ত দলিল সম্পাদন ও রেজিষ্ট্রি করার জন্য বিগত ১৫/০৬/৭৬ইং তারিখে রেজিষ্ট্রি অফিসে যায়নি এবং টিপসহি দিয়ে উক্ত ভুয়া দলিল সম্পাদন ও রেজিষ্ট্রি করে দেয় নাই। বাদী নিজের স্বাক্ষ প্রদান করতে পারেন এবং জাতীয় পরিচয়পত্র ও ড্র্রাইভিং লাইসেন্সেসহ সকল প্রকার ডকুমেন্টে নিজেই স্বাক্ষর করে থাকেন।
১-৫ নং বিবাদীগনের মাতা মোসা.মমতাজ বেগম অন্যান্য বিবাদী অথ্যাৎ লেখক ও স্বাক্ষীগনের যোগসাজেসে সম্পুর্ন মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন উক্তিতে মোন্তার উদ্দিন মিয়ার পরিবর্তে অন্য লোক দাড় করিয়ে টিপসহি দেওয়াইয়া “খ” তপছিল বর্নিত ভুয়া দলিল সৃজন করেছেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!